জেলার খবর
ফুলপুরে ইটভাটার বিরুদ্ধে অভিযান
২৮ এপ্রিল ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
ময়মনসিংহের ফুলপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে মঙ্গলবার অভিযান পরিচালনা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শফিকুল ইসলাম।
এসময় পরিবেশগত ছাড়পত্র, লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্রাদি না থাকায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী ৩ টি অবৈধ ইটভাটাকে ৬ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।ক্রমান্বয়ে সকল অবৈধ ইট ভাটার বিরুদ্ধে এ অভিযান অব্যহত থাকবে বলে জানান প্রশাসন। অভিযানে সার্বিক সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ ও ফুলপুর থানা পুলিশ।
Asia Post is one of the most popular Bangla online news portals in Bangladesh. We deliver reliable, timely, and in-depth coverage of current affairs, national and international news, special reports, and trending events. With a commitment to accuracy and neutrality, Asia Post aims to keep readers informed with credible journalism and insightful analysis around the clock.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
Developed by SoftStation71