En
বেটা ভার্সন

সর্বশেষ

জাতীয়

ছাতকে পৃথক অভিযানে ই/য়া/বা সহ ৭ আসামি গ্রেফতার

প্রতিবেদক: অজিত কুমার দাশ, ছাতক উপজেলা

০৫ মে ২০২৬, ০৮:০০ অপরাহ্ন

News image
ছবি: // প্রতিনিধি

সুনামগঞ্জের ছাতকে থানা পুলিশ ও নৌ পুলিশের পৃথক অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন, জিআর ওয়ারেন্টভুক্ত ১ জন এবং বালুমহাল মামলার ৩ জনসহ মোট ৭ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।মঙ্গলবার (৫ মে ২০২৬) দিনব্যাপী পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, ছাতক থানার মামলা নং-০৭(০৫)২০২৬, ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণি ১০(ক)/৪১ ধারায় দায়েরকৃত মামলায় ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মোঃ আব্দুল্লা মিয়া রকি (২৫), পিতা-মৃত বোরহান উদ্দিন ওরফে রব মিয়া, মাতা-রোকেয়া বেগম; ঝুমন আহমদ (৩০), পিতা-জয়নাল আহমদ, উভয় সাং-বাগবাড়ি, ছাতক পৌরসভা; এবং মাহবুব আলম (২০), পিতা-আবিবুল ওরফে আলী নুর, মাতা-কুলসুমা বেগম, সাং-চরভাড়া, ইউপি-নোয়ারাই।এদিকে ছাতক থানার মামলা নং-০৮(০৫)২০২৬, ২০১০ সালের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের ১৫(১) ধারায় দায়েরকৃত মামলায় আরও ৩ জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন আজিজুল ইসলাম (২৮), পিতা-ইউনুস আলী; পারভেজ মোশারফ (৩০), পিতা-মোঃ হেলাল উদ্দিন, উভয় সাং-বৈশাকান্দি বাহাদুরপুর, ইউপি-ইসলামপুর, থানা-ছাতক, জেলা-সুনামগঞ্জ; এবং মোঃ শফিকুল ইসলাম (২৪), পিতা-মোঃ সুজন মিয়া, সাং-কাঠালবাড়ি (শিমুলতলা), ইউপি-পশ্চিম ইসলামপুর, থানা-কোম্পানীগঞ্জ, জেলা-সিলেট।অন্যদিকে জিআর-২৬১/২৪ (ছাতক) মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ করিম মিয়া ওরফে আব্দুল করিম (২৮), পিতা-মৃত আব্দুল মমিন, সাং-বাঁশখলা, থানা-ছাতক, জেলা-সুনামগঞ্জকে পৃথক অভিযানে গ্রেফতার করা হয়।ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান চৌধুরী জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

শেয়ার করুন


Asia Post is one of the most popular Bangla online news portals in Bangladesh. We deliver reliable, timely, and in-depth coverage of current affairs, national and international news, special reports, and trending events. With a commitment to accuracy and neutrality, Asia Post aims to keep readers informed with credible journalism and insightful analysis around the clock.

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

Developed by SoftStation71