বিজ্ঞাপন
AD
161×600
স্লাইড 1 / 3
খেলা
আপন সরদার, টঙ্গীবাড়ী |
প্রকাশ : ০৬ মে ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বেতকা ইউনিয়নের খিলপাড়া গ্রামে খিলপাড়া ইয়াং বয়েজ একাডেমির উদ্যোগে এক প্রাণবন্ত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) বিকেল ৫টায় খিলপাড়া মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলি আজগর রিপন মল্লিক। খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বেতকা ইউনিয়ন বিএনপির সভাপতি কেএম জহিরুল ইসলাম লেলিন।
বিশিষ্ট ব্যবসায়ী নাবিলা এন্টারপ্রাইজের চেয়ারম্যান মো. সাখাওয়াত হোসেন শেখের সভাপতিত্বে এবং টঙ্গীবাড়ী উপজেলা যুবদলের সদস্য সচিব মহসিন খান বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেতকা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বাবুল বেপারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মারুফ ইসলাম সেন্টু, বিশিষ্ট ব্যবসায়ী সেলিম উল্লাহ, রতন পাল, হাবিবুর রহমান হবি বেপারী, আকতার হোসেন দেওয়ান, জুয়েল শেখ, ইউপি সদস্য হাসেম দেওয়ান, বেতকা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আকতার হোসেন তালুকদার, সাবেক ইউপি সদস্য মজিবুর রহমান শেখ, বিশিষ্ট ব্যবসায়ী শরীফ ঢালীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।উদ্বোধনী খেলায় খিলপাড়া ইয়াং বয়েজ একাডেমি ও দেওয়ানবাড়ি ফাইটার্স অংশগ্রহণ করে। নির্ধারিত সময়ের খেলায় উভয় দল ১-১ গোলে সমতায় থাকে। পরবর্তীতে ট্রাইব্রেকারে দেওয়ানবাড়ি ফাইটার্স জয়লাভ করে।স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে মাঠে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতেই এ ধরনের টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
অক্টোবর ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
পাহাড়ের সন্তান হোসাইনের সাফল্য,এবার হংকংয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব
পয়শা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন-মো. আবুল কাশেম খাঁন
পীরগঞ্জের ভোমরাদহ গ্রামের মৎস্য চাষীর শত্রুতায় বিষ প্রয়োগে মৎস্য নিধন
মৌলভীবাজারে বাড়ছে হাম ও ডেঙ্গুর দাপট:৯ মাসে ১৫ শিশুর মৃ/ত্যু
দুই মাসব্যাপী বই পড়া উৎসবের সমাপ্তি,পুরস্কার পেলেন শিক্ষার্থীরা
জগন্নাথপুরে ই/য়া/বা ও ছিনতাই আতঙ্ক, প্রতিরোধে একজোট এলাকাবাসী
চাকরির আশ্বাসে ৮ লাখ টাকা নেওয়ার অভিযোগ যুবদল সভাপতির বিরুদ্ধে
শিবপুরে ১৯৮ বোতল ফে/নসিডিল সহ প্রাইভেট কার জব্দ গ্রে/ফতা/র ১
আদর্শ ক্লাবের উদ্যোগে জুনিয়র ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
এঞ্জো ফার্নান্দেজের লাল কার্ডে ১০ জনের আর্জেন্টিনা
গোল্ডেন গ্লাভস,গোল্ডেন বল,গোল্ডেন বুট,জিতলেন কারা ?
দ্বিতীয় বিশ্বকাপ জিতল স্পেন,২০১০-এর সাথে ৭ মিলের কারণে!
ইসরায়েলিদের গুলিতে ফিলিস্তিনি ফুটবলারের মৃত্যু
ফাইনালের মহারণে আর্জেন্টিনা–স্পেন: ইতিহাস, পরিসংখ্যান নাকি দুই প্রজন্মের যুদ্ধ কার হাতে উঠবে বিশ্বকাপ?
১ম গোল্ডেন বুট, ২য় বিশ্বকাপ, ৩য় গোল্ডেন বল- ৯ম ব্যালন ডি'অরের হাতছানি মেসির
সুবর্ণসাড়া সবুজ সেনা সংঘ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট কর্তৃক সেমিফাইনাল