বিজ্ঞাপন
AD
161×600
স্লাইড 1 / 3
খেলা
ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট |
প্রকাশ : ০৯ মে ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
স্বর্ণতারা একতা সংঘের আয়োজনে মরহুম বেল্লাল হোসেন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।৮ মে শুক্রবার বিকালে মোংলা বন্দর কর্তৃপক্ষের খুলনাস্থ আবাসিক এলাকার মাঠে আয়োজিত ১০ দলীয় ক্রিকেন্ট টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান।
ফাইনালে টসে জিতে প্রথমে ব্যাট করে কর্ণফুলী দল নির্ধারিত ওভারে ১৭০ রান সংগ্রহ করে। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে সুরমা দল শেষ পর্যন্ত ১৪৭ রানে থেমে যায়। ফলে টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে কর্ণফুলী দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল খেলায় দুর্দান্ত পারফর্মেন্সের জন্য কর্ণফুলী দলের খেলোয়াড় সুমন শীল "ম্যান অব দ্য ম্যাচ" ও "ম্যান অব দ্য টুর্নামেন্ট" নির্বাচিত হন।১০ দলীয় ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান বলেন, পোর্ট আবাসিকের যুবসমাজকে নিয়মিত পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি মনোযোগী হতে হবে। ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করতে পারলে দেশ আরো এগিয়ে যাবে।তিনি আরও বলেন, খেলাধুলা হল মেধা বিকাশের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। খেলাধুলা শরীর ও মনকে সুস্থ রাখে। তাই আবাসিক এলাকার ক্রীড়াপ্রেমিদের নিয়ে নিয়মিত খেলাধুলা আয়োজন করার জন্য স্বর্ণতারা একতা সংঘের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি।এসময় উপস্থিত ছিলেন মোংলা বন্দরের সদস্য (হারবার ও মেরিন) কমডোর শফিকুল ইসলাম সরকার সহ বিভিন্ন বিভাগের বিভাগীয় ও উপ-বিভাগীয় প্রধানগণ ওবন্দরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।পরে ক্রিকেট টুর্নামেন্টে বিজয়ী দলকে ট্রফি তুলে দেন বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান এবং রানার্স-আপ সুরমা দলের হাতে ট্রফি তুলে দেন কমডোর শফিকুল ইসলাম সরকার।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
অক্টোবর ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
পাহাড়ের সন্তান হোসাইনের সাফল্য,এবার হংকংয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব
পয়শা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন-মো. আবুল কাশেম খাঁন
পীরগঞ্জের ভোমরাদহ গ্রামের মৎস্য চাষীর শত্রুতায় বিষ প্রয়োগে মৎস্য নিধন
মৌলভীবাজারে বাড়ছে হাম ও ডেঙ্গুর দাপট:৯ মাসে ১৫ শিশুর মৃ/ত্যু
দুই মাসব্যাপী বই পড়া উৎসবের সমাপ্তি,পুরস্কার পেলেন শিক্ষার্থীরা
জগন্নাথপুরে ই/য়া/বা ও ছিনতাই আতঙ্ক, প্রতিরোধে একজোট এলাকাবাসী
চাকরির আশ্বাসে ৮ লাখ টাকা নেওয়ার অভিযোগ যুবদল সভাপতির বিরুদ্ধে
শিবপুরে ১৯৮ বোতল ফে/নসিডিল সহ প্রাইভেট কার জব্দ গ্রে/ফতা/র ১
জেলায় চ্যাম্পিয়নের গৌরবে নবীনগর উপজেলা ক্রিকেট দলের এমপির সাথে সাক্ষাৎ
মোল্লাহাটে গাড়ফা ক্রিকেট ক্লাবের দাপুটে জয়,উদয়পুরকে ৯ উইকেটে হারাল
মুকসুদপুর দক্ষিণ জলিরপাড় জে কে এম বিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ
নবীনগরে বাড়িখলা প্রিমিয়ার লীগ ক্রিকেট ফাইনাল খেলা অনুষ্ঠিত
মুন্সীগঞ্জে টি-টোয়েন্টি গোল্ড কাপ টুর্নামেন্ট উদ্বোধন
খাগড়াছড়িতে জমকালো আয়োজনে জেলা ক্রিকেট লীগ শুরু
খাগড়াছড়িতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল ও টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্বোধন
ছাতকে বড়গোল প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্টের উদ্বেধন