En
বেটা ভার্সন

সর্বশেষ

জাতীয়

তারাগঞ্জে পার্টনার কংগ্রেস -২০২৬ সফলভাবে অনুষ্ঠিত

প্রতিবেদক: তারাগঞ্জ (রংপুর) |

১৬ জুন ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

News image
ছবি: // প্রতিনিধি

রংপুরের তারাগঞ্জ উপজেলায় কৃষকদের অংশগ্রহণে অনুষ্ঠিত পার্টনার কংগ্রেস মেলা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন অংশগ্রহণকারী কৃষকরা। গত ১৫ই (জুন) শোমবার সকাল ১০টা হইতে সারাদিন ব্যাপি তারাগঞ্জের ৫টি ইউনিয়নের পিএসএফ ও নন পিএসএফ পার্টনার ফিল্ড স্কুল এর সদস্য কৃষকদের কৃষি উন্নয়ন, প্রযুক্তি সম্প্রসারণ ও অভিজ্ঞতা বিনিময়ে মেলাটি প্রাণবন্ত উৎসবমুখর হয়ে উঠে।পার্টনার কংগ্রেস -২০২৬ এর উদ্দেশ্য ছিলো, PFS এ প্রশিক্ষিত কৃষকদের প্যাকেজ প্রযুক্তি গুলোর জ্ঞান দৃষ্টিভঙ্গি ও ধারনা প্রকল্প এলাকার অন্যান্য নন পিএসএফ কৃষক কিশানীদের মধ্যে ছড়িয়ে দেওয়া।

উদ্ভাবিত নতুন প্রযুক্তি কৃষি যান্ত্রিকরণ খাদ্য ও পুষ্টি কৃষিপণ্য মূল্যে শৃঙ্খল তৈরি ইত্যাদি গ্রহণ করানোর কার্যকর ব্যবস্থা করা। সকল পিএফএস ফার্মার সার্ভিস সেন্টারে পরিণত করার যাবতীয় সাংগঠনিক দক্ষতা প্রদান করা, পার্টনার প্রযুক্তি ও কলাকৌশল সমূহের টেকসহিতা প্রদান করা। তারাগঞ্জ উপজেলা চত্বরে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন,এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় প্রান্তিক কৃষকদের নিয়ে এ মেলার আয়োজন করেন উপজেলা কৃষি অধীদপ্তর।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোনাব্বর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ সিরাজুল ইসলাম। অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার (ভূমি) আসমাউল হুসনা, কৃষি কর্মকর্তা ধীবা রানী রায়,উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট মাকদুম আলম, রংপুর-২ আসনের সংসদ সদস্যের প্রতিনিধি আমিনুল ইসলাম,প্রমুখ।মেলায় অংশ নেওয়া কৃষক মোঃ জয়তুল ইসলাম বলেন, প্যাকেজ প্রযুক্তি গুলোর জ্ঞান দৃষ্টিভঙ্গি ও ধারনা প্রকল্প ও উদ্ভাবিত নতুন প্রযুক্তি কৃষি যান্ত্রিকরণ খাদ্য ও পুষ্টি কৃষিপণ্য মূল্যে শৃঙ্খল তৈরি ইত্যাদি গ্রহন করার কার্যকরী বিষয়গুলে আজকে শিখতে পারলাম যা আমি নিজের ও আমার এলাকায় নন পিএপএস কৃষকদের চাষাবাদে কাজে লাগাবো।এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা ধীবা রানী রায় বলেন, আজকের পার্টনার কংগ্রেস প্রোগ্রামটি সফলভাবে করতে পেরেছি কৃষক ও উপজেলায় কর্মরত সকল কৃষি অফিসার রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতায়। কৃষকদের উৎসাহ উদ্দীপনা দেখে মনে হচ্ছে যে আমাদের প্রোগ্রামটি সফল হয়েছে।

শেয়ার করুন


Asia Post is one of the most popular Bangla online news portals in Bangladesh. We deliver reliable, timely, and in-depth coverage of current affairs, national and international news, special reports, and trending events. With a commitment to accuracy and neutrality, Asia Post aims to keep readers informed with credible journalism and insightful analysis around the clock.

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

Developed by SoftStation71