জাতীয়
গঙ্গাচড়ায় বিনামূল্যে ছাগল বিতরণ করল দুঃস্থ উন্নয়ন সংস্থা (ডাস)
১৬ জুন ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ করেছে দুগ্ধ উন্নয়ন সংস্থা (ডাস)। সোমবার (১৫ জুন) সকালে উপজেলার ডাস কার্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাহমুদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজসেবা অধিদপ্তরের ফিল্ড সুপারভাইজার মৌসুমী বেগম, কৃষক দল গঙ্গাচড়া উপজেলা শাখার সদস্য সচিব শহিদুল হক এবং জিয়া সাইবার ফোর্স রংপুর জেলা শাখার সভাপতি জহুরুল হক।দুঃস্থ উন্নয়ন সংস্থা (ডাস)-এর নির্বাহী পরিচালক মো. চাঁদ মিয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার ২৫ জন উপকারভোগীর মাঝে মোট ৫০টি ছাগল বিতরণ করা হয়। প্রত্যেক উপকারভোগীকে দুটি করে ছাগল দেওয়া হয়। আয়োজকরা জানান, দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের আর্থ-সামাজিক উন্নয়ন এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।অনুষ্ঠানে বক্তারা বলেন, ছাগল পালন গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি দরিদ্র পরিবারের আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ধরনের উদ্যোগ সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সহায়ক হবে।বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ)-এর সহযোগিতায় এবং দুঃস্থ উন্নয়ন সংস্থা (ডাস)-এর বাস্তবায়নে এ কর্মসূচি পরিচালিত হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপকারভোগী ও সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Asia Post is one of the most popular Bangla online news portals in Bangladesh. We deliver reliable, timely, and in-depth coverage of current affairs, national and international news, special reports, and trending events. With a commitment to accuracy and neutrality, Asia Post aims to keep readers informed with credible journalism and insightful analysis around the clock.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
Developed by SoftStation71