জাতীয়
মধুপুরে মাদরাসা ছাত্র বলাৎকারের অভিযোগ শিক্ষককে গ্রেফতার
১৭ জুন ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
টাঙ্গাইলের মধুপুরে বলৎকারের অভিযোগে এক মাদরাসা শিক্ষককে গ্রেফতার করেছে মধুপুর থানা পুলিশ।উপজেলার আলোকদিয়া ইউনিয়নের মহিষবাথান ঘাট এলাকায় অবস্থিত দারুল উলুম নুরানী ও হাফিজিয়া মাদরাসার ওই শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, মহিষবাথান ঘাট গ্রামের মো : জাকের মিয়া ছেলে সিয়াম (১০) এর সাথে বুধবার (১৬ জুন) রাত আনুমানিক ১০টার দিকে এ ঘটনা ঘটে।শিক্ষক মো. সোহেল (৩০) উপজেলার বেতবাড়ি এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, মাদরাসার এক শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক কাজে লিপ্ত হয় এমন অবস্থা হতে নাতে ধরেন এলাকাবাসী-এদিকে কয়েকজন শিক্ষার্থী দাবি করেছে, এর আগের এমন জঘন্যতম কাজ করেছে সে কিন্তু আমরা হাতনাতে ধরতে পারিনি। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Asia Post is one of the most popular Bangla online news portals in Bangladesh. We deliver reliable, timely, and in-depth coverage of current affairs, national and international news, special reports, and trending events. With a commitment to accuracy and neutrality, Asia Post aims to keep readers informed with credible journalism and insightful analysis around the clock.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
Developed by SoftStation71