En
বেটা ভার্সন

সর্বশেষ

জাতীয়

নেতার বিরুদ্ধে ব্যবসায়ী কে বিভিন্ন ভাবে হয়রানি করার অভিযোগ

প্রতিবেদক: রফিকুল ইসলাম, (নান্দাইল)

১৭ জুন ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

News image
ছবি: // প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইলে বিএনপি নেতা মো. শহিদুজ্জামান মিল্টনের বিরুদ্ধে একের পর এক মিথ্যা অভিযোগ দিয়ে এক ব্যবসায়িকে হয়রানি করার গুরুতর অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী ব্যবসায়ী মো: শফিকুল ইসলাম বুধবার (১৭ জুন) দুপুরে নান্দাইল পুরাতন বাজার (সাবরেজিস্টার অফিস সংলগ্ন) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ অভিযোগ তুলে ধরেন ।অভিযোগ সূত্রে জানাগেছে, মো. শহিদুজ্জামান মিল্টন নান্দাইল উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য।

ব্যবসায়ি শফিকুল ইসলাম জানান, নান্দাইল পৌরসভাধীন সাব-রেজিস্ট্রি অফিস সংলগ্ন এলাকায় অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার (মরহুম) কাজী দেলওয়ার হোসেন ও তাঁর পুত্রের নিকট থেকে ৩.২০ শতাংশ জমি ক্রয় করে নামজারি ও খাজনা সম্পন্ন করে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন।কিন্তু ওই জমিতে কোনো মালিকানা না থাকা সত্ত্বেও শহিদুজ্জামান মিল্টন তার কাছে টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় মিল্টন প্রশাসনের কাছে একের পর এক মিথ্যা অভিযোগ দিয়ে তাকে হয়রানি করছেন। যদিও প্রশাসনের তদন্তে প্রতিটি অভিযোগই মিথ্যা প্রমাণিত হয়েছে বলে শফিকুল ইসলাম জানান। এছাড়া শহিদুজ্জামান মিল্টন তার আপন ভাইয়ের স্ত্রী ও ভাতিজিকেও হুমকি দেওয়ায় ইতিপূর্বে তার বিরুদ্ধে থানায় জিডি করা হয়েছে বলেও জানান।ভুক্তভোগী শফিকুল ইসলাম হয়রানির হাত থেকে রেহাই পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।অভিযুক্ত শহিদুজ্জামান মিল্টনের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অস্বীকার করে বলেন, তাঁর পৈত্রিক সম্পত্তি শফিকুল ইসলাম বেআইনেভাবে দখলে নিয়েছে, তাছাড়াও সরকারি সম্পত্তি দখলে নেওয়ায় শফিকুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ দেওয়ায় মিথ্যা অপবাদ ছড়াচ্ছে। আমি প্রশাসনের নিকট অভিযোগ দিয়ে রেখেছি।

শেয়ার করুন


Asia Post is one of the most popular Bangla online news portals in Bangladesh. We deliver reliable, timely, and in-depth coverage of current affairs, national and international news, special reports, and trending events. With a commitment to accuracy and neutrality, Asia Post aims to keep readers informed with credible journalism and insightful analysis around the clock.

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

Developed by SoftStation71