En
বেটা ভার্সন

সর্বশেষ

জাতীয়

সামাজিক দায়বদ্ধতায় ওয়ালটন, গঙ্গাচড়ায় অনুষ্ঠিত হলো ফ্রি মেডিকেল ক্যাম্প

প্রতিবেদক: ‎মোঃ শফিকুজ্জামান সোহেল, ‎রংপুর জেলা |

২৪ জুন ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

News image
ছবি: // প্রতিনিধি

‎‎‎সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটনের উদ্যোগে বুধবার (২৪ জুন) রংপুরের গঙ্গাচড়া উপজেলায় একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ওয়ালটন প্লাজা গঙ্গাচড়া শাখার আয়োজনে অনুষ্ঠিত এ ক্যাম্পে শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা ও স্বাস্থ্য পরামর্শ গ্রহণ করেন।‎ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন ডাঃ এমরান হোসেন (এমবিবিএস)।

তিনি রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং বিভিন্ন রোগের বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেন। পাশাপাশি প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়।‎‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টরস প্যাথলজিক্যাল ল্যাবরেটরীর প্রতিষ্ঠাতা পরিচালক আনিছুর রহমান, ওয়ালটন প্লাজা গঙ্গাচড়া শাখার ম্যানেজার রাশেদ খান, ওয়ালটনের কর্মকর্তা- কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।‎সেবাগ্রহীতা আব্দুল করিম বলেন, “বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ ও ওষুধ পেয়ে খুব উপকৃত হয়েছি। গ্রামের সাধারণ মানুষের জন্য এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।”‎আরেক সেবাগ্রহীতা রহিমা বেগম বলেন, “অনেক সময় অর্থাভাবে চিকিৎসকের কাছে যাওয়া হয় না। ওয়ালটনের এই মেডিকেল ক্যাম্পের মাধ্যমে সহজেই চিকিৎসাসেবা পেয়েছি।‎ম্যানেজার রাশেদ খান জানান, সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।‎তিনি আরও বলেন, ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি প্রতিষ্ঠানটি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও জনকল্যাণমূলক এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।‎ক্যাম্পে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং আয়োজকদের এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

শেয়ার করুন


Asia Post is one of the most popular Bangla online news portals in Bangladesh. We deliver reliable, timely, and in-depth coverage of current affairs, national and international news, special reports, and trending events. With a commitment to accuracy and neutrality, Asia Post aims to keep readers informed with credible journalism and insightful analysis around the clock.

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

Developed by SoftStation71