জাতীয়
শ্রীনগরে শিক্ষা উপকরন মেলা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান
২৪ জুন ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় শিক্ষা উপকরন মেলা, আলোচনা সভা ও একাডেমিক এক্সিলেন্স পুরস্কার বিতরণ অনুষ্টান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৪ জুন) উপজেলার ষোলঘর অক্ষয় কুমার শশী কুমার সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্ল্যাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাছিবুর রহমান। সঞ্চালনায় ছিলেন সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. মিজানুর রহমান খান।আরও উপস্থিত ছিলেন শ্রীনগর উপজে সহকারী কমিশনার (ভুমি) মো. গোলাম রব্বানী সোহেল, শ্রীনগর থানা অফিসার ইনচার্জ মো. জুয়েল মিঞা, একাডেমিক সুপারভাইজার প্রদীপ চন্দ্র সাহা, ষোলঘর অক্ষয় কুমার শশী কুমার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম তৌহিদুর রহমান।
দিনব্যাপী এ মেলায় উপজেলার ১৪ টি ইউনিয়ন থেকে ১৪ টি মাধ্যমিক বিদ্যালয় ও ১৪ টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প, বিজ্ঞানভিত্তিক গবেষণা ও প্রযুক্তিনির্ভর বিভিন্ন মডেল প্রদর্শন করে। শিক্ষার্থীদের সৃজনশীলতা, প্রযুক্তি জ্ঞান এবং উদ্ভাবনী চিন্তাধারার বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অতিথিরা মত প্রকাশ করেন।প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেন, বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় আরও দক্ষ হতে হবে। তিনি শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও গবেষণামুখী কর্মকাণ্ডে উৎসাহিত করেন। তিনি আরও বলেন, পর্যায় ক্রমে মুন্সীগঞ্জের ৬ টি উপজেলায় এধরনের মেলার আয়োজন করা হবে। এদের মধ্য থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্হান অধিকারীদের জেলা পর্যায়ে নিয়ে প্রতিযোগীতার আয়োজন করা হবে এবং পুরস্কৃত করা হবে।অনুষ্ঠান শেষে মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সেরা প্রকল্প নির্বাচন করে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ।একাডেমিক এক্সিলেন্স পুরস্কার পান প্রাথমিকে দক্ষিন মাইজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিকে শ্রীনগর সুফিয়া এ হাই খান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এই উপকরণ মেলায় প্রাথমিক স্তরে প্রথম স্হান অধিকার করে বেলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়,দ্বিতীয় স্হান অধিকার করে বাঘড়া ৩ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তৃতীয় স্হান অধিকার করে ষোলঘর ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়। মাধ্যমিক স্তরে প্রথম স্হান অধিকার করে ষোলঘর অক্ষয় কুমার শশী কুমার সরকারি উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় স্হান অধিকার করে কুকুটিয়া কমলা কান্ত উচ্চ বিদ্যালয় ও তৃতীয় স্হান অধিকার করে ভাগ্যকুল হরেন্দ্র লাল স্কুল এন্ড কলেজ।এর পর মুন্সিগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী কিছু শিক্ষার্থীর হাতে উপহার হিসেবে শিক্ষা উপকরন তুলে দেন বিদ্যালয় প্রাঙ্গনে একটি বকুল ফুলের গাছ রোপন করেন।এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Asia Post is one of the most popular Bangla online news portals in Bangladesh. We deliver reliable, timely, and in-depth coverage of current affairs, national and international news, special reports, and trending events. With a commitment to accuracy and neutrality, Asia Post aims to keep readers informed with credible journalism and insightful analysis around the clock.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
Developed by SoftStation71