বিজ্ঞাপন
AD
161×600
স্লাইড 1 / 3
প্রবাসে বাংলা
নাজমুস, সাকিব
জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
ঝিনাইদহের মহেশপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে পৌরসভার জলিলপুর গ্রামের ‘জলিলপুর পাঁচমাথা-ভৈরবা’ সড়কে অভিযানটি পরিচালনা করা হয়।
গ্রেপ্তার মহিদুল মল্লিক মহেশপুর উপজেলার ভৈরবা (কুল্লাহপাড়া) গ্রামের মৃত আলী কদর মল্লিকের ছেলে।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় পথচারী মহিদুল মল্লিকের হাতে থাকা একটি গোলাপি রঙের কাপড়ের ব্যাগ তল্লাশি করে স্কচটেপে মোড়ানো এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা এই গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০ হাজার টাকা।মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। আটক আসামির বিরুদ্ধে মহেশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
অক্টোবর ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
শ্রীমঙ্গলে যানযট নিয়ন্ত্রণে অলআউট উচ্ছেদ অভিযান
সাংবাদিক আলিফ হ/ত্যা/র বিচার চেয়ে রাজপথে গণমাধ্যমকর্মীরা
শেরপুরে নিখোঁজ ভারসাম্যহীন বিধবার ম/র/দে/হ উদ্ধার
সুনামগঞ্জের শান্তিগঞ্জে নিখোঁজ আফাজ উদ্দিন এর সন্ধান চায় পরিবার
পীরগঞ্জ রেলস্টেশনে ছিনতাই-পকেটমারের শঙ্কা,নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন যাত্রীরা
রাঙামাটির মো. সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬
ঘাটাইলের রসুলপুরে গ্রাম পুলিশের বাড়িতে সিধকেটে চু'রি
সরাইল রিজিয়নে ৯৫৭ কোটি টাকার চো/রাচালান জব্দ,১০ মাসে আ/ট/ক ৩৩৩