জাতীয়

ইতালিতে পাঠানোর নামে লিবিয়ার মাফিয়ার কাছে বিক্রি
সময় বাংলার-

সময় বাংলার-

প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন

News image
ছবি: / প্রতিনিধি

মঙ্গলবার রাতে রাজধানীর কদমতলী এলাকার স্মৃতিধারা আবাসিক এলাকা থেকে তাকে যৌথ অভিযানে গ্রেফতার করে র‍্যাব-৮ (মাদারীপুর) ও র‍্যাব-১০ (যাত্রাবাড়ী)।মাদারীপুরের রাজৈর উপজেলার আরমান শেখকে ইতালি পাঠানোর কথা বলে ২৩ লাখ টাকা নেন জুলহাস সরদারসহ ৯ জনের একটি চক্র। তবে ইতালি না পাঠিয়ে আরমানকে লিবিয়ায় নিয়ে মাফিয়াদের হাতে তুলে দেওয়া হয়।

সেখানে তার ওপর চলে নির্মম শারীরিক নির্যাতন। পরে ছেলেকে বাঁচাতে কয়েক দফায় আরও ৪৯ লাখ টাকা মুক্তিপণ দিতে বাধ্য হয় তার পরিবার।এ ঘটনায় গত ১২ জুন আরমানের মা জাহানারা বেগম বাদী হয়ে রাজৈর থানায় মামলা দায়ের করেন। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়লে র‍্যাব আসামিদের গ্রেফতরে ছায়াতদন্ত শুরু করে।র‍্যাব জানায়, গ্রেফতারকৃত জুলহাস সরদার মাদারীপুরের রাজৈর উপজেলার সত্যবদী গ্রামের আঃ মজিদ সরদারের ছেলে। তার বিরুদ্ধে মানবপাচার, হত্যা এবং সন্ত্রাসবিরোধী আইনে অন্তত ১৫টি মামলা রয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

S23 ULTRA

বিজ্ঞাপন

ADVERTISEMENT

331 × 238 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

জুলাই ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি