জাতীয়

ভারতের শিক্ষামন্ত্রী আন্দোলনের মুখে পদত্যাগ করলেন!
সময় বাংলার

সময় বাংলার

| ডেস্ক

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন

News image
ছবি: গুগল ম্যাপ লাইভ স্যাটেলাইট

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তরুণদের সংগঠন ককরোচ জনতা পার্টির (সিজেপি)-এর সঙ্গে কেন্দ্রীয় সরকারের তৃতীয় দফার আলোচনার মাত্র কয়েক ঘণ্টা আগে তিনি এ সিদ্ধান্ত নেন। এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।শনিবার (২৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে নিজের পদত্যাগের ঘোষণা দেন ধর্মেন্দ্র প্রধান।

দিল্লির যন্তর মন্তরে প্রায় এক মাসেরও বেশি সময় ধরে অবস্থান কর্মসূচি পালন করে আসছে সিজেপি। আন্দোলনকারীদের অন্যতম প্রধান দাবি ছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ।ধর্মেন্দ্র প্রধানকে অপসারণের দাবিকে কেন্দ্র করেই সিজেপি ও কেন্দ্রীয় সরকারের মধ্যে চলমান আলোচনা অনিশ্চয়তার মুখে পড়ে। শনিবার সকালে সংগঠনটি স্পষ্ট জানিয়ে দেয়, সরকার যদি ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্ত করতে রাজি না হয়, তবে তারা কোনো আলোচনায় বসবে না।এমন পরিস্থিতিতে তৃতীয় দফার বৈঠকের কয়েক ঘণ্টা আগেই ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের ঘোষণা রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে। এখন সরকারের সঙ্গে সিজেপির পরবর্তী আলোচনা কীভাবে এগোয়, সেদিকে নজর সংশ্লিষ্টদের।

S23 ULTRA

বিজ্ঞাপন

ADVERTISEMENT

331 × 238 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

জুলাই ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি