জেলার খবর

‎সুন্দরবনের ঢাংমারী খালে ছাগল শিকার করল বিশাল কুমির
‎ম.ম.রবি-ডাকুয়া

‎ম.ম.রবি-ডাকুয়া

বাগেরহাট, প্রতিনিধি

প্রকাশ : ০২ আগস্ট ২০২৬, ০৮:২২ অপরাহ্ন

News image
গুগল ম্যাপ লাইভ স্যাটেলাইট

‎সুন্দরবনের ঢাংমারী খালে একটি বিশাল আকৃতির কুমিরের ছাগল শিকার করার দৃশ্য দেখা গেছে।শনিবার (১ আগস্ট) দুপুর ১২টা ৪৫ মিনিটে গাগরামারী বন অফিসের পাশে বনবিবি রিসোর্টের সামনের খালে এই ঘটনা ঘটে।

‎স্থানীয় সূত্রে জানা যায়,শনিবার দুপুরে হঠাৎ করেই ঢাংমারী খালের পানিতে একটি বিশাল কুমিরকে দেখা যায়। এ সময় কুমিরটি বনের পাশ থেকে একটি ছাগল শিকার করে, তা খাচ্ছিল।হঠাৎ এমন দৃশ্য দেখতে পেয়ে বনবিবি রিসোর্টের আশপাশের মানুষ ও পর্যটকদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়। বন্যপ্রাণীর এমন দৃশ্য অনেকে উৎসুক হয়ে প্রত্যক্ষ করেন।বিশেষজ্ঞদের মতে, সুন্দরবনের নদী ও খালগুলোতে কুমিরের স্বাভাবিক বিচরণ রয়েছে। প্রায়ই খাবার সন্ধানে বা জোয়ার-ভাটার টানে কুমিরগুলো লোকালয় সংলগ্ন খালের চরে বা পাড়ে চলে আসে। তবে লোকালয়ের কাছাকাছি এমন বড় আকৃতির কুমিরের উপস্থিতি ও শিকার ধরার দৃশ্য স্থানীয়দের মাঝে সতর্কতা বাড়িয়ে দিয়েছে।

ULTRA

বিজ্ঞাপন

ADVERTISEMENT

331 × 238 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

আগস্ট ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি