বিজ্ঞাপন

AD

161×600

জেলার খবর

শ্রীমঙ্গলে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
মনজু বিজয়, চৌধুরী

মনজু বিজয়, চৌধুরী

স্পেশাল করেসপন্ডেন্ট | সিলেট

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন

News image
/ ছবি প্রতিনিধি

শ্রীমঙ্গলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল তিনটায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রকল্প উন্নয়ন কর্মকর্তা প্লাবন পালের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো জিয়াউর রহমান এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ সরকার মো.আব্দুল্লাহ আল মামুন,উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা.সিনথিয়া, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দুরুদ আহমেদ,পৌর বিএনপির আহ্বায়ক শামিম আহমদ,উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন,পৌর বিএনপি'র আহ্বায়ক কমিটির সদস্য মোসাব্বির আলী মুন্না,শ্রীমঙ্গল প্রেসক্লাব এর আহ্বায়ক সৈয়দ সালাউদ্দিন,আমরা জুলাই যোদ্ধা মৌলভীবাজার জেলা কমিটির আহ্বায়ক শাহ জামাল ভূঁইয়া,সদস্য সচিব ইমরান খান,জুলাই যোদ্ধা বাবুল আহমেদ প্রমুখ নেতৃবৃন্দ। সভায় বক্তাগণ জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে সকল ভেদাভেদ ভুলে আগামীদিনের সকল ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করেন।এসময় ফ্যাসিস্ট হাসিনা পতনে জুলাই গণঅভ্যুত্থানে সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

ULTRA

বিজ্ঞাপন

ADVERTISEMENT

331 × 238 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

আগস্ট ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি