logo
এসবি স্পেশালএসবি ফ্যাক্ট চেক
logo
এসবি স্পেশাল

সর্বশেষ

প্রবাসে বাংলা

জাতীয়

রাজনীতি

বাণিজ্য

শিক্ষা

বিশ্ব

প্রযুক্তি

খেলা

লাইফস্টাইল

চাকরি

বিনোদন

ধর্ম

মতামত

সম্পাদক: প্রকাশক / রুবেল ইসলাম তাহমিদ।

আমাদের সম্পর্কে

গোপনীয়তার নীতি

শর্তাবলি

যোগাযোগ

যোগাযোগ

ফোন : 01711144421 / 01671112000

ই-মেইল: somoyrubel@gmail.com

logo
Google PlayApp Store

সময় বাংলা / বাংলাদেশ সহ বিশ্বের সকল খবর এক্সক্লুসিভ, নিউজ, লাইভ নিউজ, রাজনীতি, বাণিজ্য, খেলা, বিনোদনসহ সকল সর্বশেষ সংবাদ সবার আগে পড়তে ক্লিক করুন।

বিজ্ঞাপন

AD

161×600

বিশ্ব

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে ২ বাংলাদেশির মৃ'ত্যু
স্টাফ করেসপন্ডেন্ট,

স্টাফ করেসপন্ডেন্ট,

সময় বাংলার |

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

News image
ছবি/ প্রতিনিধি

ভারতের পশ্চিমবঙ্গে একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতক্ষীরার কালিগঞ্জের দুই বাসিন্দা নিহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) দুপুরে ভোমরা সীমান্ত দিয়ে একজনের মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়েছে। অপর নিহতের স্বজনদের সম্মতিতে ভারতের মাটিতেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। মর্মান্তিক এই দুর্ঘটনায় দুই পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।নিহতরা হলেন—সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের বরেয়া গ্রামের মৃত ইউনুচ সরদারের ছেলে ঘের ব্যবসায়ী আলিমুজ্জামান সাজু (৪৫) এবং একই ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের শ্রমিক ভবেশ সরকারের স্ত্রী রেবতী সরকার (৩৬)।

​ভোমরায় সাজুর মরদেহ গ্রহণ ও দাফন,পরিবার সূত্র জানায়, গত ১৯ আগস্ট চিকিৎসার উদ্দেশ্যে ভারতে যান আলিমুজ্জামান সাজু। আইনি প্রক্রিয়া ও আনুষ্ঠানিকতা শেষে শনিবার বেলা ১০টায় তাঁর মরদেহ ভারতের ঘোজাডাঙা সীমান্তে পৌঁছায়। ইমিগ্রেশনের কাজ শেষে দুপুর ১২টার দিকে ভোমরা চেকপোস্টের জিরো পয়েন্টে বিএসএফের কাছ থেকে মরদেহ গ্রহণ করেন ভোমরা ইমিগ্রেশন ইনচার্জ সজীব বালা ও বিজিবি কমান্ডার আফজাল হোসেন।

​ইমিগ্রেশন পুলিশ দ্রুত প্রশাসনিক কাজ শেষ করে নিহতের ভাই মাহবুবুর রহমান দিপু ও মামাতো ভাই আমিনুর রহমানের কাছে মরদেহ বুঝিয়ে দেয়। দুপুরে মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে স্বজনদের আহাজারিতে হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। বিকেলে আসরের নামাজ শেষে স্থানীয় কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

​মরদেহ দ্রুত দেশে ফেরাতে প্রশাসনিক সহযোগিতার জন্য সরকার ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সাজুর মামাতো ভাই আমিনুর রহমান। একই সঙ্গে তিনি অগ্নিকাণ্ডের ঘটনার সুষ্ঠু তদন্ত ও পরিবারটির জন্য উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানান।ভারতেই রেবতী সরকারের শেষকৃত্য,একই অগ্নিকাণ্ডে নিহত রেবতী সরকারের পরিবারের আবেদনের প্রেক্ষিতে তাঁর মরদেহ দেশে আনা হয়নি। গত ২১ আগস্ট রাত ১১টার দিকে পশ্চিমবঙ্গের হুগলি জেলার নিমাইতীর্থ গ্রামে ধর্মীয় রীতি মেনে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। বাংলাদেশ সরকারের তত্ত্বাবধানে এবং উপহাইকমিশনের সহযোগিতায় এ প্রক্রিয়া শেষ করা হয়।

​কলকাতা উপহাইকমিশনের  (প্রেস) ওমর ফারুক আকন্দ জানান, নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে পাঠানোর যাবতীয় ব্যয় সরকার বহন করেছে। এ ঘটনায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন কোনো বাংলাদেশি নাগরিক নেই বলে নিশ্চিত করেন তিনি।দুর্ঘটনার নেপথ্যে,গত ১৯ আগস্ট ভোরে কলকাতার নিউমার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের ‘শিখা ইন’ নামের এক আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৯ জন প্রাণ হারান, যাদের মধ্যে ৭ জনই বাংলাদেশি। সাতক্ষীরার সাজু ও রেবতী সরকার ছাড়াও নিহতদের মধ্যে কুষ্টিয়ার চারজন এবং ঢাকার একজন রয়েছেন। অন্য পাঁচজনের মরদেহ বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।চিকিৎসা ও পারিবারিক কাজে গিয়ে হঠাৎ এমন মর্মান্তিক পরিণতিতে স্তব্ধ নিহতের পরিবার ও এলাকাবাসী।

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে ২ বাংলাদেশির মৃ'ত্যু
ULTRA

বিজ্ঞাপন

ADVERTISEMENT

331 × 238 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

আগস্ট ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি

১

জনস্বার্থে ৩৮ শতাংশ জমি দান করলেন আতাউর রহমান,নির্মিত হচ্ছে বিদ্যুৎ স্টেশন

২

মাদারীপুরে নারী হ'ত্যা'র আসামীকে গ্রে'ফ'তা'র

৩

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে ২ বাংলাদেশির মৃ'ত্যু

৪

নিজের ঘরে নিজে আগুন লাগিয়ে চাচাতো ভাই সহ ১২ জনের বিরুদ্ধে আদালতে মামলা

৫

পিরোজপুরে তাসের জুয়ার আসরে অভিযান,৬ জন গ্রে'প্তা'র

৬

‎নিজ সন্তানকে রাস্তায় ফেলে দিলেন মা,পাশে দাঁড়ালেন ইউএনও

৭

রাতের আঁধারে স্কেভেটর দিয়ে রাস্তা কেটে সাবাড়- জনদুর্ভোগ চরমে

৮

চা উৎপাদনের ভরা মৌসুমে লোডশেডিংয়ে ক্ষতির মুখে চা শিল্প

মধ্যরাতে মোদির ভিডিও বার্তা-শিক্ষার্থীদের বিক্ষোভ ভারতজুড়ে

মধ্যরাতে মোদির ভিডিও বার্তা-শিক্ষার্থীদের বিক্ষোভ ভারতজুড়ে

ককরোচ জনতা পার্টির দাবি এবার- মোদির পদত্যাগ

ককরোচ জনতা পার্টির দাবি এবার- মোদির পদত্যাগ