বিজ্ঞাপন
AD
161×600
স্লাইড 1 / 3
বিশ্ব
এম এ আলিম
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
দক্ষিণ কোরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত- গণতন্ত্র ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার - বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দক্ষিণ কোরিয়ায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। দক্ষিণ কোরিয়া বিএনপির উদ্যোগে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণ কোরিয়া বিএনপির আহ্বায়ক এম জামান সজল। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাকিবুল ইসলাম রাকিব। অনুষ্ঠানে প্রধান বক্তব্য রাখেন দক্ষিণ কোরিয়া বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসিবুল কবির হাসিব। তিনি বলেন, বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি বাংলাদেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার, বাকস্বাধীনতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার দীর্ঘ সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তি। প্রবাসে থেকেও বাংলাদেশের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম, গণতন্ত্র ও বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থার আদর্শকে ধারণ করে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে যেকোনো ত্যাগ স্বীকারে নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য ও উপস্থিতি ছিল দক্ষিণ কোরিয়া বিএনপির যুগ্ম সদস্য সচিব আলমগীর হোসেন ইমন, আহ্বায়ক সদস্য মনির হোসাইন, আবদুল হান্নান রিন্টু, সম্রাট স্বপন, কাইয়ুম শেখ, শুভ, সুজন হাওলাদার, কাউসার শেখ। মাহাবুবুর রহমান। মেহেদী ও রিপন হোসেন-সহ দক্ষিণ কোরিয়া বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের। এছাড়াও দক্ষিণ কোরিয়া বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বিএনপির ৪৮ বছরের রাজনৈতিক পথচলা বাংলাদেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে দলীয় নেতাকর্মীদের ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন তারা। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির প্রয়াত নেতাকর্মীদের স্মরণ করা হয়। একই সঙ্গে বাংলাদেশের শান্তি, সমৃদ্ধি ও জনগণের সার্বিক কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
সেপ্টেম্বর ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
দক্ষিণ কোরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে খোকসা থানার ওসির বিরুদ্ধে অপপ্রচার
মনপুরায় সাবেক অধ্যক্ষের বিরুদ্ধে ‘চাকরিচ্যুতির’ অভিযোগে সংবাদ সম্মেলন, চাকরি ফিরে পেতে এমএলএসএস সেলিমের আকুতি
বহু-পক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্ক এর দ্বি-মাসিক সভা।
দিরাই বাজারে ৩০ পিস ইয়াবাসহ যুবক আটক
সাইফুর রহমান ক্ষণজন্মা,তিনি অসম্ভবকে সম্ভব করে ভ্যাট প্রচলন চালু করেছিলেন/ জি কে গউছ, হুইপ জাতীয় সংসদ
শান্তিগঞ্জে বিদ্যুতের তার থেকে আগুন: পুড়লো ৩ পরিবারের বসতভিটা, ক্ষতি ২০ লাখ টাকা
নলডাঙ্গার বারনই নদীতে ভেসে উঠছে বিপুল মাছ ’বিষ প্রয়োগ নাকি গ্যাস-রহস্য ঘিরে চাঞ্চল্য