বিজ্ঞাপন
AD
161×600
স্লাইড 1 / 3
জাতীয়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
দিনাজপুরের খানসামা উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে আগাছানাশক প্রয়োগ করে ফসল নষ্ট, মিথ্যা মামলায় হয়রানি এবং ঘটনাটিকে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টার অভিযোগ তুলেছে একটি পরিবার। এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত ও ক্ষতিগ্রস্ত ফসলের প্রকৃত ক্ষয়ক্ষতি নিরূপণের দাবি জানিয়েছে পরিবারটি।বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের বেশার পণ্ডিতপাড়া এলাকার বাসিন্দা মনিরুজ্জামান মিতুলের পরিবার আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মনিরুজ্জামান মিতুল। তিনি ওই এলাকার শামসুল হকের ছেলে।
লিখিত বক্তব্যে মনিরুজ্জামান মিতুল দাবি করেন, দীর্ঘদিন ধরে জমির মালিকানা ও দখল নিয়ে প্রতিপক্ষের সঙ্গে তাঁদের বিরোধ চলছে। এরই ধারাবাহিকতায় গত ১৬ অক্টোবর তাঁদের ধানক্ষেতে আগাছানাশক প্রয়োগ করে আনুমানিক দেড় লাখ টাকার ফসল নষ্ট করে উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাওলানা আতাউর রহমানসহ তাঁর পরিবারের সদস্যরা।তিনি আরও জানান, এ ঘটনায় ১৬ জনের বিরুদ্ধে খানসামা থানায় মামলা করা হয়েছে। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে বলেও উল্লেখ করেন তিনি।
সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে তাঁদের বিরুদ্ধে ঘটনাটি রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা চলছে বলেও দাবি করেন তাঁরা। মিতুল বলেন তাঁর পরিবারের সদস্যদের আওয়ামী লীগ ট্যাগ ও মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে, সেগুলোরও প্রতিবাদ জানান ভুক্তভোগীরা। পরিবারটির দাবি, জমি নিয়ে বিরোধ আদালতে বিচারাধীন থাকলেও এর জেরে একজন কৃষকের কষ্টার্জিত ফসল নষ্ট করার কোনো যৌক্তিকতা নেই। তাঁদের মতে, এটি রাজনৈতিক বিরোধ নয়, বরং জমিসংক্রান্ত বিরোধ।সংবাদ সম্মেলনে খানসামা উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ক্ষতিগ্রস্ত ধানক্ষেত সরেজমিনে পরিদর্শন, কৃষি বিভাগের মাধ্যমে ফসলের প্রকৃত ক্ষয়ক্ষতি নিরূপণ এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়। পাশাপাশি তদন্তে দায়ীদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে জমি নিয়ে সংঘাত এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান পরিবারের সদস্যরা।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
অক্টোবর ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,দুই সভাপতি গ্রে/ফ/তা/র
শেরপুরে ড্রামে নারীর লা/শ পরিচয় শনাক্ত করেছে পিবিআই
খানসামায় ধানক্ষেতে আগাছানাশক প্রয়োগে ফসল নষ্টের অভিযোগ
রাঙামাটিতে বাস থেকে ১৫ কেজি গাঁ/জা উদ্ধার,আ/ট/ক ২
হরিপুর ও বিরল সীমান্তে বিজিবির অভিযান,জব্দ ১৬৫ বোতল ভারতীয় ম/দ
জমি সংক্রান্ত বিরোধের জেরে নারীকে মা/র/ধ/র ও প্রাণনাশের হু/ম/কি/র অভিযোগ
প্রবাসীর বাড়িতে হা/ম/লা ভাং/চু/র,লু/ট/পা/ট:নিবাপত্তাহীনতায় পরিবার
শ্রীমঙ্গলের রাধানগরে রাস্তার পাশ থেকে অজগর সাপ উদ্ধার
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,দুই সভাপতি গ্রে/ফ/তা/র
রাঙামাটিতে বাস থেকে ১৫ কেজি গাঁ/জা উদ্ধার,আ/ট/ক ২
হরিপুর ও বিরল সীমান্তে বিজিবির অভিযান,জব্দ ১৬৫ বোতল ভারতীয় ম/দ
জমি সংক্রান্ত বিরোধের জেরে নারীকে মা/র/ধ/র ও প্রাণনাশের হু/ম/কি/র অভিযোগ
প্রবাসীর বাড়িতে হা/ম/লা ভাং/চু/র,লু/ট/পা/ট:নিবাপত্তাহীনতায় পরিবার
৫৬ শতাংশ জমির দখল নিয়ে বিরোধ,আলোচনায় চেয়ারম্যান পদপ্রার্থী শামসুল হক
নবীনগরে সাংবাদিক রুহেলের উপর কিশোর গ্যাংয়ের হা/ম/লা
নান্দাইলে বাড়িঘরে হা/ম/লা ও মালামাল লু'টের প্রতিবাদে মানববন্ধন