বিজ্ঞাপন

AD

161×600

স্লাইড 1 / 3

জেলার খবর

শরণখোলায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন

সুজন হায়দার

সুজন হায়দার

সিনিয়র করেসপন্ডেন্ট, বাগেরহাট

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন

News image
ছবি/ প্রতিনিধি

বাগেরহাট জেলার শরণখোলা উপজেলায় ডেঙ্গুর বিস্তার রোধে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ শুরু হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯ টায় সারাদেশে একযোগে ভার্চুয়ালি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন করেন।

এই অনুষ্ঠানটি শরণখোলা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজোয়ান ইফতেকার সকল দপ্তরের অফিসার, রাজনৈতিক দলের প্রতিনিধি, থানা ইনচার্জ, স্বাস্থ্য কর্মকর্তা, ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুৎ, শিক্ষক, সাংবাদিক সহ সবাইকে বড় পর্দায় দেখান। এরপর শরণখোলা উপজেলা পরিষদ চত্বরের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বর্ণাঢ্য র‍্যালি শেষ করে উপজেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে ঝোপঝাড় ও জমে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করা হয়। ময়লা আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের প্রতিনিধি, চিকিৎসক,পল্লী বিদ্যুৎ, পুলিশ, ফায়ার সার্ভিস, শিক্ষক, শিক্ষার্থী স্কাউট ও বিএনসিসি সদস্যরা অংশ গ্রহণ করেন। শরণখোলা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজোয়ান ইফতেকারের সভাপতিত্বে আলোচনা করেন উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন পঞ্চায়েত বাংলাদেশ জামায়েত ইসলামী শরণখোলা উপজেলার আমীর অধ্যাপক মাওলানা রফিকুল ইসলাম কবির শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকেয়া খানম বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শরণখোলা উপজেলার সভাপতি মাওলানা মোঃ সরোয়ার হোসেন বাদল।

ULTRA

বিজ্ঞাপন

ADVERTISEMENT

331 × 238 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

সেপ্টেম্বর ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি