বিজ্ঞাপন
AD
161×600
স্লাইড 1 / 3
জাতীয়
হাসিনুজ্জামান মিন্টু
রানীশংকৈল- ঠাকুরগাঁ প্রতিনিধি
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
ঠাকুরগাঁওয়ে সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫-এর ধারায় দায়ের করা মামলার তদন্তে শাওন আমিন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। চট্টগ্রামের হালিশহর থানা পুলিশের সহায়তায় বুধবার (১৬ সেপ্টেম্বর) তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়।
ডিবি পুলিশ জানিয়েছে, শাওন আমিনের বিরুদ্ধে তদন্তাধীন মামলাটি ২৪ জুলাই ২০২৬ তারিখে নথিভুক্ত হয়। মামলায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫-এর ২৫(২) ও ২৭ ধারার উল্লেখ রয়েছে।পুলিশের তথ্যমতে, তার বিরুদ্ধে আটোয়ারী থানায় সাইবার অপরাধের তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এছাড়া ঠাকুরগাঁও সদর থানায় সাংবাদিক জয় মহন্ত অলকের করা একটি প্রসিকিউশন মামলাও তদন্তাধীন। ঢাকার একটি থানায় সাইবার অপরাধের অভিযোগে একটি সাধারণ ডায়েরি (জিডি) রয়েছে বলেও জানিয়েছে ডিবি।
মামলার তদন্তের অংশ হিসেবে কুঞ্জমোহন পাল নামে এক আসামিকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তিনি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন। সেখানে শাওন আমিনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের কথা উল্লেখ করেন তিনি।কুঞ্জমোহনের জবানবন্দি অনুযায়ী, অর্থের বিনিময়ে বিভিন্ন ব্যক্তিকে নিয়ে আপত্তিকর পোস্ট তৈরি ও প্রকাশের সঙ্গে শাওন আমিনের সম্পৃক্ততা ছিল বলে দাবি করা হয়েছে। কয়েকজনের ছবি এবং এক নারীর ভিডিও নিয়েও অভিযোগ করা হয়। এসব কনটেন্ট কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হতো বলেও জবানবন্দিতে দাবি করা হয়েছে।
জবানবন্দিতে আরও দাবি করা হয়, ‘ঠাকুরগাঁও আপডেট’ নামের ফেসবুক পেজটির মূল অ্যাডমিন শাওন আমিন। কুঞ্জমোহনের লেখা ও তৈরি করা ভিডিও সেখানে প্রকাশ করা হতো বলে উল্লেখ করা হয়েছে।ডিবি বলছে, এসব অভিযোগের সঙ্গে আরও কেউ জড়িত কি না, তাদের ভূমিকা কী এবং অভিযোগগুলোর সত্যতা কতটুকু—তা তদন্ত করে দেখা হচ্ছে। গ্রেপ্তারের আগে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহের পাশাপাশি প্রযুক্তিগত সহায়তাও নেওয়া হয়।পুলিশ আরও জানায়, কক্সবাজার ও চট্টগ্রামে জাহাজে চাকরির সময় শাওন আমিনের বিরুদ্ধে অপরাধে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তবে এসব অভিযোগের বিষয়েও তদন্ত চলছে।শাওন আমিনের আইনজীবী অ্যাডভোকেট মো. ইমরান হোসেন চৌধুরী বলেন, আদালত আগামী ২১ সেপ্টেম্বর মামলার শুনানির দিন ধার্য করেছেন। ওইদিন তার জামিনের আবেদন করা হবে। পুলিশ পাঁচ দিনের রিমান্ড চেয়েছে, শুনানিতে রিমান্ডের বিষয়ে আদালত সিদ্ধান্ত দেবেন।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
সেপ্টেম্বর ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি,লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত
জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ
সুষ্ঠু ও শান্তিপূর্ণ দুর্গাপূজা উদযাপনে রাঙামাটিতে মতবিনিময়
নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু
পার্বতীপুর প্রেসক্লাব পরিদর্শন করেছেন:(বিএফইউজে)-এর সভাপতি ও দৈনিক জনতার সম্পাদক ওবায়দুর রহমান
বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ
পীরগাছায় পূর্ববিরোধের জেরে পুকুরে বি/ষা/ক্ত ট্যা'ব'লে'ট,থানায় লিখিত অ'ভি'যো'গ
১২০ পিস ই/য়া/বা সহ আন্তঃজেলা মা/দ/ক কারবারি চক্রের তিন সদস্য গ্রে/ফ/তা/র
পীরগাছায় পূর্ববিরোধের জেরে পুকুরে বি/ষা/ক্ত ট্যা'ব'লে'ট,থানায় লিখিত অ'ভি'যো'গ
১২০ পিস ই/য়া/বা সহ আন্তঃজেলা মা/দ/ক কারবারি চক্রের তিন সদস্য গ্রে/ফ/তা/র
শেরপুরে মা/দ/কা/স/ক্ত ভাতিজার দা/য়ে/র কো/পে চাচি নি/হ/ত,আ/ট/ক এক
বিজিবির অভিযানে ৮ মাসে সাড়ে ৯'শ কোটি টাকার চো'রাচালান পণ্য জ'ব্দ
কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ২৮ লাখ ৪৫ হাজার টাকা জ'ব্দ,আ'ট'ক ২
স্বর্ণের চেনের জন্য নামাজপড় অবস্থায় বৃদ্বাকে কু/পি/য়ে হ/ত্যা গ্রে'ফ'তা'র ৩
নাসির উদ্দীন পালোয়ান হ/ত্যা মা/ম/লা/র প'লা'ত'ক আ'সা'মি শিহাব গ্রে/প্তা/র
ঠাকূরগাঁওয়ে গভীর রাতে জু/য়া/র আসর থেকে পাঁচ পুলিশ সদস্য গ্রে/প্তা/র