বিজ্ঞাপন
AD
161×600
স্লাইড 1 / 3
জাতীয়
মোঃ কামরুল ইসলাম
রাংগামাটি প্রতিনিধি
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
রাঙামাটির কাপ্তাইয়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৮ লাখ ৪৫ হাজার টাকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে বিপুল পরিমাণ টাকা বহনের অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। অভিযানে একটি সিএনজি অটোরিকশা, দুটি মুঠোফোন ও দুটি সিম কার্ডসহ বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৮টা ৫ মিনিটের দিকে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর ১ নম্বর জিপি গেটের কাছে এ অভিযান পরিচালনা করা হয়।বিজিবি সূত্রে জানা যায়, কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী, সিগন্যালসের দিকনির্দেশনায় হাবিলদার মো. এখলাছ উদ্দিনের নেতৃত্বে বিজিবির একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালায়। অভিযানের সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন কাপ্তাই উপজেলার ব্যাঙছড়ি গ্রামের উছিলা মারমার ছেলে নিঠু মারমা (৩৩) এবং রাঙামাটি সদর উপজেলার নাওভাঙা গ্রামের সুনীল চাকমার ছেলে সুপ্রিয় চাকমা (২০)।বিজিবি জানায়, আটক ব্যক্তিদের কাছ থেকে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে বহন করা ২৮ লাখ ৪৫ হাজার বাংলাদেশি টাকা জব্দ করা হয়। এ ছাড়া তাদের ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা (চট্টগ্রাম-থ-১৫-১৭৬৪), একটি স্মার্টফোন, একটি বাটন ফোন ও দুটি সিম কার্ড জব্দ করা হয়েছে। তাদের ব্যক্তিগত নগদ ২ হাজার ৯৬০ টাকাও জব্দ করা হয়।বিজিবির হিসাব অনুযায়ী, জব্দ করা টাকা ও অন্যান্য মালামালের আনুমানিক সিজার মূল্য ৩৪ লাখ ৭০ হাজার ৩৬০ টাকা।এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
সেপ্টেম্বর ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি,লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত
জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ
সুষ্ঠু ও শান্তিপূর্ণ দুর্গাপূজা উদযাপনে রাঙামাটিতে মতবিনিময়
নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু
পার্বতীপুর প্রেসক্লাব পরিদর্শন করেছেন:(বিএফইউজে)-এর সভাপতি ও দৈনিক জনতার সম্পাদক ওবায়দুর রহমান
বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ
পীরগাছায় পূর্ববিরোধের জেরে পুকুরে বি/ষা/ক্ত ট্যা'ব'লে'ট,থানায় লিখিত অ'ভি'যো'গ
১২০ পিস ই/য়া/বা সহ আন্তঃজেলা মা/দ/ক কারবারি চক্রের তিন সদস্য গ্রে/ফ/তা/র
পীরগাছায় পূর্ববিরোধের জেরে পুকুরে বি/ষা/ক্ত ট্যা'ব'লে'ট,থানায় লিখিত অ'ভি'যো'গ
১২০ পিস ই/য়া/বা সহ আন্তঃজেলা মা/দ/ক কারবারি চক্রের তিন সদস্য গ্রে/ফ/তা/র
শেরপুরে মা/দ/কা/স/ক্ত ভাতিজার দা/য়ে/র কো/পে চাচি নি/হ/ত,আ/ট/ক এক
বিজিবির অভিযানে ৮ মাসে সাড়ে ৯'শ কোটি টাকার চো'রাচালান পণ্য জ'ব্দ
স্বর্ণের চেনের জন্য নামাজপড় অবস্থায় বৃদ্বাকে কু/পি/য়ে হ/ত্যা গ্রে'ফ'তা'র ৩
সাইবার মা/ম/লা/য় শাওন আমিন গ্রে/প্তা/র
নাসির উদ্দীন পালোয়ান হ/ত্যা মা/ম/লা/র প'লা'ত'ক আ'সা'মি শিহাব গ্রে/প্তা/র
ঠাকূরগাঁওয়ে গভীর রাতে জু/য়া/র আসর থেকে পাঁচ পুলিশ সদস্য গ্রে/প্তা/র