বিজ্ঞাপন
AD
161×600
স্লাইড 1 / 3
খেলা
মোঃ কামরুল ইসলাম
রাংগামাটি প্রতিনিধি
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
পাহাড়ের ক্রীড়াঙ্গনে নতুন ইতিহাস গড়েছে জুরাছড়ি উপজেলা একাদশ। জমজমাট ফাইনালে কাউখালী উপজেলা একাদশকে ৩১-২৪ পয়েন্টে পরাজিত করে রাঙামাটি জেলা প্রশাসক গোল্ডকাপ প্রমিলা কাবাডি টুর্নামেন্টের প্রথম আসরের চ্যাম্পিয়ন হয়েছে জুরাছড়ি। জেলার ১০টি উপজেলা থেকে অংশ নেওয়া ১০টি নারী কাবাডি দলের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই আয়োজন ঘিরে ক্রীড়াঙ্গনে দেখা দেয় উৎসবের আমেজ।রোববার (৪ অক্টোবর) সকালে রাঙামাটির কুমার সমিত রায় জিমনেসিয়াম হলরুমে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ফাইনালে শুরু থেকেই আক্রমণাত্মক খেলায় জুরাছড়ি এগিয়ে থাকলেও কাউখালীও দুর্দান্ত লড়াই করে।
শেষ পর্যন্ত ৩১-২৪ পয়েন্টের ব্যবধানে জয় তুলে নিয়ে প্রথম আসরের শিরোপা নিজেদের ঘরে নেয় জুরাছড়ি উপজেলা একাদশ।সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী।এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমীন, জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী, সাবেক শিক্ষা কর্মকর্তা অঞ্জলিকা খীসাসহ জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা।
প্রধান অতিথির বক্তব্যে দীপন তালুকদার দীপু বলেন, পাহাড়ের নারীদের খেলাধুলায় এগিয়ে নিতে জেলা প্রশাসক গোল্ডকাপ প্রমিলা কাবাডি টুর্নামেন্টের আয়োজন একটি নতুন দিগন্তের উন্মোচন করেছে। সঠিক চর্চা, প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সুযোগ পেলে রাঙামাটির মেয়েরা জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনেও দেশের মুখ উজ্জ্বল করতে পারবে।তিনি বলেন, ক্রীড়াক্ষেত্রে নারীদের অংশগ্রহণ যত বাড়বে, সমাজে তাদের আত্মবিশ্বাস ও নেতৃত্বের সক্ষমতাও তত বেশি বিকশিত হবে। রাঙামাটির ক্রীড়াঙ্গনে এই ধারাবাহিকতা ধরে রাখতে জেলা পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, প্রমিলা কাবাডি টুর্নামেন্ট শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি পাহাড়ি-বাঙালি মেয়েদের আত্মবিশ্বাস, শারীরিক সক্ষমতা ও প্রতিভা বিকাশের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ।
এ ধরনের আয়োজনের মাধ্যমে প্রত্যন্ত এলাকার অনেক প্রতিভাবান নারী খেলোয়াড় সামনে আসার সুযোগ পাবেন।তিনি আরও বলেন, ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হবে। জেলার প্রত্যন্ত অঞ্চলের নারী খেলোয়াড়দেরও এ ধরনের আয়োজনে যুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।টুর্নামেন্টে রাঙামাটি জেলার ১০টি উপজেলা থেকে ১০টি প্রমিলা কাবাডি দল অংশ নেয়। প্রতিটি দলের খেলোয়াড়রা নিজেদের দক্ষতা ও নৈপুণ্য প্রদর্শনের মাধ্যমে প্রতিযোগিতাকে প্রাণবন্ত করে তোলেন। একাধিক ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে শেষ পর্যন্ত ফাইনালে জায়গা করে নেয় জুরাছড়ি ও কাউখালী উপজেলা একাদশ।
ফাইনাল ঘিরে জিমনেসিয়াম হলরুমে ছিল উৎসবমুখর পরিবেশ। খেলোয়াড়দের দুর্দান্ত নৈপুণ্যে দর্শকদের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। প্রতিটি পয়েন্টের সঙ্গে গ্যালারিতে তৈরি হয় উত্তেজনা। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে উল্লাসে মেতে ওঠেন জুরাছড়ির খেলোয়াড় ও সমর্থকরা।খেলা শেষে বিজয়ী জুরাছড়ি উপজেলা একাদশ এবং রানার্সআপ কাউখালী উপজেলা একাদশের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।আয়োজকদের প্রত্যাশা, জেলা প্রশাসক গোল্ডকাপ প্রমিলা কাবাডি টুর্নামেন্টের এ আয়োজন পাহাড়ের নারী খেলোয়াড়দের ক্রীড়াক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথকে আরও সুগম করবে। পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা প্রতিভাবান নারী খেলোয়াড়দের জাতীয় পর্যায়ে উঠে আসার সুযোগও তৈরি হবে।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
অক্টোবর ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
জেলা প্রশাসক গোল্ডকাপ প্রমিলা কাবাডির প্রথম আসরের শিরোপা জুরাছড়ির
জমিজমা বিরোধে ফেসবুকে অপপ্রচার,প্রতিবাদে চরফ্যাশনে মানববন্ধন
পুলিশের কাজে বাধা ও আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে ৩৪ জন গ্রে/প্তা/র
পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা,গু/লি/তে পিছু হটল সন্দেহভাজনরা
রামপাল বিদ্যুৎকেন্দ্রে উৎপাদনের নতুন রেকর্ড, গ্রিডে ১,৩২১ মেগাওয়াট
কুমার নদে নৌকাবাইচ,বৈঠার ছন্দে মুখর পূর্ব গাছবাড়িয়া
আদর্শ ক্লাবের উদ্যোগে জুনিয়র ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
গড়েয়ায় অটো-মোটরসাইকেল সংঘর্ষে নি/হ/ত ১,আহত ৫
টঙ্গীবাড়ীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
শ্রীনগরে মোকলেছ মেমোরিয়াল একাডেমিতে বার্ষিক ক্রীড়াপ্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
শ্রীনগরে দু'দিনব্যাপী আলহেরা আইডিয়াল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
টাঙ্গাইল এলজিইডিতে ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন
সম্প্রীতির দৌড়: রাঙামাটিতে জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত মিনি ম্যারাথন ২০২৫
দুদকের বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ।