logo
এসবি স্পেশালএসবি ফ্যাক্ট চেক
logo
এসবি স্পেশাল

সর্বশেষ

প্রবাসে বাংলা

জাতীয়

রাজনীতি

বাণিজ্য

শিক্ষা

বিশ্ব

প্রযুক্তি

খেলা

লাইফস্টাইল

চাকরি

বিনোদন

ধর্ম

মতামত

সম্পাদক: প্রকাশক / রুবেল ইসলাম তাহমিদ।

আমাদের সম্পর্কে

গোপনীয়তার নীতি

শর্তাবলি

যোগাযোগ

যোগাযোগ

ফোন : 01711144421 / 01671112000

ই-মেইল: somoyrubel@gmail.com

logo
Google PlayApp Store

সময় বাংলা / বাংলাদেশ সহ বিশ্বের সকল খবর এক্সক্লুসিভ, নিউজ, লাইভ নিউজ, রাজনীতি, বাণিজ্য, খেলা, বিনোদনসহ সকল সর্বশেষ সংবাদ সবার আগে পড়তে ক্লিক করুন।

বিজ্ঞাপন

AD

161×600

স্লাইড 1 / 3

জেলার খবর

মধ্যনগরে সীমান্ত নদীতে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে আকুল আবেদন

শফিকুল ইসলাম শফিক

শফিকুল ইসলাম শফিক

সিনিয়র করেসপন্ডেন্ট | সুনামগঞ্জ

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

News image
ছবি/ প্রতিনিধি

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী রূপনগর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া সীমান্তঘেঁষা নদীতে স্থায়ী বাঁধ ও রাবার ড্যাম নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় প্রান্তিক কৃষক ও গ্রামবাসী।

এ উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন রূপনগর গ্রামের কৃতি সন্তান, সাবেক ইউপি সদস্য ও মধ্যনগর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সদস্য মো. শাহেদ আলী, মো. আলাল মিয়া, মো. আব্দুল ওয়াহাব, মো. দেলোয়ার হোসেন, মো. আলতাফ হোসেন ও মো. মৌলা মিয়াসহ স্থানীয় প্রান্তিক কৃষকরা।

সভায় বক্তারা বলেন, রূপনগর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীটি ভারতের মেঘালয় পাহাড়ের পাদদেশ থেকে নেমে এসেছে। সীমান্তঘেঁষা হওয়ায় প্রতিবছর পাহাড়ি ঢলে নদীটি ভয়াবহ রূপ ধারণ করে। স্থায়ী বাঁধ না থাকায় বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলের পানি সরাসরি লোকালয়ে প্রবেশ করে শত শত একর ফসলি জমি, বসতবাড়ি ও রাস্তাঘাট প্লাবিত করে। এতে প্রতি বছর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

বক্তারা আরও বলেন, স্থানীয় প্রশাসনের কোনো সহযোগিতা না পেয়ে রূপনগরের প্রান্তিক কৃষকরা বিগত ৫০ বছর যাবত নিজেদের অর্থায়নে এই নদীতে মাটির বাঁধ দিয়ে ফসল রক্ষা করে আসছেন। প্রতি বছর লক্ষ লক্ষ টাকা খরচ করে বাঁধ নির্মাণ করলেও পাহাড়ি ঢলে তা ভেঙে যায়। ফলে তারা আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

তাই কৃষি জমি রক্ষা ও পানি নিয়ন্ত্রণের জন্য অতিদ্রুত এই সীমান্তবর্তী নদীতে স্থায়ী রাবার ড্যাম নির্মাণ করা অত্যন্ত জরুরি। রাবার ড্যাম নির্মাণ হলে বর্ষা মৌসুমে পানি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে এবং শুষ্ক মৌসুমে সেই পানি সেচ কাজে ব্যবহার করে হাজারো কৃষক উপকৃত হবেন।এ বিষয়ে গ্রামবাসী ও কৃষকরা সুনামগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব কামরুজ্জামান কামরুল মহোদয়ের নিকট আকুল আবেদন জানিয়েছেন। একই সঙ্গে পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দ্রুত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন তারা।গ্রামবাসীরা আশা প্রকাশ করেন, মাননীয় সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল মহোদয় সীমান্তবর্তী এই জনপদের ৫০ বছরের দুর্দশার কথা বিবেচনা করে অতি দ্রুত রাবার ড্যাম নির্মাণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।এ প্রসঙ্গে বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর নবী তালুকদার বলেন, "১০ বছর পূর্বে রূপনগরে রাবার ড্যামের জন্য পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে মন্ত্রণালয়ে কাগজপত্র জমা দিয়েছিলাম। এখন তা কোন পর্যায়ে আছে, জানি না। আমি এলাকাবাসীর পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি, যাতে বিষয়টি অতি দ্রুত কর্তৃপক্ষের নজরে আসে।"

মধ্যনগরে সীমান্ত নদীতে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে আকুল আবেদন
ULTRA

বিজ্ঞাপন

ADVERTISEMENT

331 × 238 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

অক্টোবর ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি

১

মধ্যনগরে সীমান্ত নদীতে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে আকুল আবেদন

২

ছাতকে প্রবাসীর বাড়িতে ১ লাখ ৭৯ হাজার টাকার মালামাল লুট

৩

মৌলভীবাজারে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত

৪

নিখোঁজের দুইদিন পর ৬ কিলোমিটার দূরে ভেসে উঠল রাসেলের লা/শ

৫

২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার,নদীতে নামার প্রস্তুতি জেলেদের

৬

সড়ক দুর্ঘটনায় ঝরে গেল এক তরুণ শিক্ষার্থীর প্রাণ!

৭

খুরমা উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় আনোয়ার হোসেন রানা

৮

মুন্সিগঞ্জে বিদেশী পি/স্ত/ল-গু/লি, সাদ্দাম মাঝি নামে এক ব্যক্তিকে গ্রে/প্তা/র

ছাতকে প্রবাসীর বাড়িতে ১ লাখ ৭৯ হাজার টাকার মালামাল লুট

ছাতকে প্রবাসীর বাড়িতে ১ লাখ ৭৯ হাজার টাকার মালামাল লুট

নিখোঁজের দুইদিন পর ৬ কিলোমিটার দূরে ভেসে উঠল রাসেলের লা/শ

নিখোঁজের দুইদিন পর ৬ কিলোমিটার দূরে ভেসে উঠল রাসেলের লা/শ

সড়ক দুর্ঘটনায় ঝরে গেল এক তরুণ শিক্ষার্থীর প্রাণ!

সড়ক দুর্ঘটনায় ঝরে গেল এক তরুণ শিক্ষার্থীর প্রাণ!

খুরমা উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় আনোয়ার হোসেন রানা

খুরমা উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় আনোয়ার হোসেন রানা

মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো

মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো

পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছ থেকে নিখোঁজ যুবকের ম/র/দে/হ উদ্ধার

পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছ থেকে নিখোঁজ যুবকের ম/র/দে/হ উদ্ধার

চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় ইয়াছিন আলী সুজন

চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় ইয়াছিন আলী সুজন

কবরের যায়গা না পেয়ে নিজের ঘরে দাফন করা হয় করিম মিয়ার

কবরের যায়গা না পেয়ে নিজের ঘরে দাফন করা হয় করিম মিয়ার