ঢাকার নবাবগঞ্জ উপজেলার গালিমপুর ইউনিয়নের শংকরখালী বড় বাড়ি এলাকার ব্রীজের রেলিংয়ের সাথে রশিতে ঝুলে আছে এক ব্যক্তির রহস্যজনক মরদেহ।নিহত ব্যক্তি শংকরখালী বড় বাড়ির তাজু মেম্বারের বড় ভাই রফিক কবিরাজ।রবিবার সকালে স্থানীয়রা শংকরখালী প্রাইমারি স্কুলের ব্রিজের নিচে এক ব্যক্তির ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা।স্থানীয়রা বলছেন, এটি আত্মহত্যা, আবার অনেকে হত্যার আশঙ্কা প্রকাশ করছেন।ঘটনার বিষয়ে নবাবগঞ্জ থানা পুলিশে জানান এলাকাবাসী। পুলিশ বলেন ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।