জাতীয়
ছাতকে নাঈম আহমদ সহ ৬ জনের বিরুদ্ধে চু/রি,মা/র/ধ/র ও শ্লীলতাহানির অভিযোগে মা/ম/লা১১ জুলাই ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের খারগাঁও গ্রামে বসতঘরে চুরি, হামলা, মারধর, শ্লীলতাহানি ও ভাঙচুরের অভিযোগে রহমতপুর গ্রামের আছির আলীর ছেলে নাঈম আহমদকে প্রধান আসামি করে ৬ জনের নাম উল্লেখসহ ছাতক থানায় মামলা দায়ের করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, খারগাঁও গ্রামের বাসিন্দা ইকবাল হোসেন বাদী হয়ে গত ৮ জুলাই ছাতক থানায় মামলাটি দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, ৭ জুলাই রাত আনুমানিক ১১টার দিকে পূর্ববিরোধের জেরে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে বাদীর বসতঘরে অনধিকার প্রবেশ করে হামলা চালায়। এ সময় বাদী ও তার পরিবারের সদস্যদের মারধর করে আহত করা হয়। এক নারী সদস্যকে শ্লীলতাহানির পাশাপাশি ঘর থেকে নগদ টাকা ও মালামাল চুরির অভিযোগও করা হয়েছে। এছাড়া ঘরবাড়িতে ভাঙচুর ও প্রাণনাশের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ আনা হয়েছে। এজাহারে চুরি হওয়া মালামালের মূল্য প্রায় ১ লাখ টাকা এবং ভাঙচুরে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করা হয়েছে।মামলার এজাহারে নাঈম আহমদ, জামিল আহমদ, সোহান আহমদ, চান মিয়া, জাহেদ ও সুহেল আহমদকে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫ জনকে আসামি করা হয়েছে।পুলিশ জানায়, মামলাটি দণ্ডবিধির ১৪৩, ৪৪৭, ৪৪৮, ৩২৩, ৩২৪, ৩৫৪, ৩৮০, ৪২৭, ৫০৬, ১১৪ ও ৩৪ ধারায় রুজু করা হয়েছে।এ বিষয়ে ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে মামলাটি রুজু করা হয়েছে।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
336 × 400 px
স্লাইড 1 / 3
জুলাই ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
সম্পাদক: প্রকাশক / রুবেল ইসলাম তাহমিদ
ফোন : 01711144421 / 01671112000
ই-মেইল: somoyrubel@gmail.com
somoybanglar is one of the most popular Bangla online news portals in Bangladesh. We deliver reliable, timely, and in-depth coverage of current affairs, national and international news, special reports, and trending events. With a commitment to accuracy and neutrality, somoybanglar aims to keep readers informed with credible journalism and insightful analysis around the clock.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
Developed by SoftStation71