logo

খেলা

তারণ্যের উৎসব-২০২৫ প্রীতি ফুটবল ম্যাচে শিরোপা জিতলো খানসামা একাদশ

২৬ নভেম্বর ২০২৫, ০৬:৩৩ অপরাহ্ন

News image

তারণ্যের উৎসব-২০২৫ প্রীতি ফুটবল ম্যাচে শিরোপা জিতলো খানসামা একাদশ

দিনাজপুরের খানসামায় বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে তারুণ্যের উৎসব-২০২৫। এ উপলক্ষে বুধবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে খানসামা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হলো এক জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ। খেলায় ট্রাইবেকারে পাকেরহাট একাদশকে হারিয়ে খানসামা একাদশ শিরোপা জয়ের কৃতিত্ব অর্জন করে।উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান সরকার এর সভাপতিত্বে ম্যাচটি দেখতে মাঠে ভিড় করেন ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তি, স্থানীয় বিভিন্ন দফতরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থীসহ সর্বস্তরের দর্শক।

খেলা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান সরকার বলেন,তারুণ্যের শক্তিকে সঠিকভাবে বিকশিত করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এই উৎসব তরুণ সমাজকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রেখে সুস্থ ধারার দিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও উপজেলা প্রশাসন এ ধরনের ইতিবাচক ও সৃজনশীল কার্যক্রম অব্যাহত রাখবে।পরে বিজয়ী দলকে ট্রফি ও পুরস্কার প্রদান করা হয়।

মোঃ মাসুদ রানা/দিনাজপুর

শেয়ার করুন

বিজ্ঞাপন

ADVERTISEMENT

336 × 400 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

জুলাই ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি


সম্পাদক: প্রকাশক / রুবেল ইসলাম তাহমিদ

ফোন : 01711144421 / 01671112000

ই-মেইল: somoyrubel@gmail.com


somoybanglar  is one of the most popular Bangla online news portals in Bangladesh. We deliver reliable, timely, and in-depth coverage of current affairs, national and international news, special reports, and trending events. With a commitment to accuracy and neutrality, somoybanglar aims to keep readers informed with credible journalism and insightful analysis around the clock.

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

Developed by SoftStation71