খেলা
খাগড়াছড়ি রিজিয়নের পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী বিতরণ২৯ নভেম্বর ২০২৫, ০৫:১৭ অপরাহ্ন
খাগড়াছড়ি রিজিয়নের পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী বিতরণ
খাগড়াছড়িতে খেলাধুলার উন্নয়ন ও তরুণ প্রজন্মকে উৎসাহিত করতে খাগড়াছড়ি রিজিয়নের পক্ষ থেকে বিভিন্ন ক্রীড়া সামগ্রী উপহার হিসেবে বিতরণ করা হয়। শনিবার (২৯ নভেম্বর) সকালে সেনাবাহিনীর খাগড়াছড়ি জোন সদর মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে খাগড়াছড়ি জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল খাদেমুল ইসলাম খাগড়াছড়ি জেলা অনূর্ধ্ব ১৪,১৬ ও ১৮ ক্রিকেট দলর খেলোয়াড়দের হাতে ক্রীড়া সামগ্রী উপহার হিসেবে তুলে দেন।
অনুষ্ঠানে জোন কমান্ডার বলেন,সুস্থ সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। পাহাড়ের তরুণরা যাতে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থেকে ক্রীড়ার মাধ্যমে নিজেদের এগিয়ে নিতে পারে, সে লক্ষ্যেই আমাদের এই ছোট প্রয়াস।”খেলোয়াড়রা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এই সহায়তা তাদের খেলাধুলায় আরও অনুপ্রাণিত করবে ও উন্নতির পথ সুগম করবে। এসময় খাগড়াছড়ি রিজিয়নের জিটুআই মেজর কাজী মোস্তফা আরেফিন, জেলা পরিষদ সদস্য মাহবুব আলম, জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ, বিসিবির কাউন্সিলর আনিসুল হক অনিকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
জীতেন বড়ুয়া/খাগড়াছড়ি
বিজ্ঞাপন
ADVERTISEMENT
336 × 400 px
স্লাইড 1 / 3
জুলাই ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
সম্পাদক: প্রকাশক / রুবেল ইসলাম তাহমিদ
ফোন : 01711144421 / 01671112000
ই-মেইল: somoyrubel@gmail.com
somoybanglar is one of the most popular Bangla online news portals in Bangladesh. We deliver reliable, timely, and in-depth coverage of current affairs, national and international news, special reports, and trending events. With a commitment to accuracy and neutrality, somoybanglar aims to keep readers informed with credible journalism and insightful analysis around the clock.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
Developed by SoftStation71