সম্পাদক: প্রকাশক / রুবেল ইসলাম তাহমিদ
ফোন : 01711144421 / 01671112000
ই-মেইল: somoyrubel@gmail.com
somoybanglar is one of the most popular Bangla online news portals in Bangladesh. We deliver reliable, timely, and in-depth coverage of current affairs, national and international news, special reports, and trending events. With a commitment to accuracy and neutrality, somoybanglar aims to keep readers informed with credible journalism and insightful analysis around the clock.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
Developed by SoftStation71খেলা
ময়মনসিংকে হারিয়ে জামালপুরের শুভসূচনা অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবলের পর্দা উঠল১৭ জানুয়ারি ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
ময়মনসিংকে হারিয়ে জামালপুরের শুভসূচনা অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবলের পর্দা উঠল-
মোঃ সেলিম উদ্দিন | জামালপুর প্রতিনিধি |
জামালপুর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বা.ফু.ফে) আয়োজনে এবং জামালপুর ফুটবল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় জেলা শহরে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ‘অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৫’। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি লড়াইয়ে ময়মনসিংহ জেলা দলকে ১-০ গোলে পরাজিত করে পূর্ণ পয়েন্ট ছিনিয়ে নিয়েছে স্বাগতিক জামালপুর জেলা দল।জাঁকজমকপূর্ণ উদ্বোধন শুক্রবার বিকেলে জামালপুর জিলা স্কুল মাঠে টুর্নামেন্টের জমকালো উদ্বোধন করেন জামালপুরের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ ইউসুপ আলী। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি ফুটবলের প্রসারে তরুণদের এই টুর্নামেন্টের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুর ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি মাহবুবুর রহমান মানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সাঈদ হাসান কানন, নির্বাহী সদস্য, বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও চেয়ারম্যান, বা.ফু.ফে অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল লীগ কমিটি। ড. চৌধুরী মোহাম্মদ যাবের সাদেক, পুলিশ সুপার, জামালপুর। আবদুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান, সভাপতি, ময়মনসিংহ বিভাগীয় ফুটবল এসোসিয়েশন।মাঠের লড়াই,খেলার শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে দর্শকদের মাতিয়ে রাখে। তবে রক্ষণভাগ সামলে ম্যাচের নির্ধারিত সময়ে ময়মনসিংহের জালে একবার বল জড়াতে সক্ষম হয় জামালপুর। শেষ পর্যন্ত ১-০ ব্যবধান ধরে রেখে মাঠ ছাড়ে স্বাগতিক কিশোররা।অংশগ্রহণকারী দলসমূহ এবারের অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে স্বাগতিক জামালপুরসহ মোট ৭টি জেলা দল অংশগ্রহণ করছে। দলগুলো হলো:- জামালপুর (স্বাগতিক)-শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর, মানিকগঞ্জ।তরুণ ফুটবলারদের এই মিলনমেলাকে কেন্দ্র করে জামালপুর জিলা স্কুল মাঠে ক্রীড়াপ্রেমী দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
336 × 400 px
স্লাইড 1 / 3
জুলাই ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি