জেলার খবর
লন্ডনে টাওয়ার হ্যামলেটসে কাউন্সিলর পদে ছাতকের আব্দুল মুমিন
১৯ এপ্রিল ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
যুক্তরাজ্যের লন্ডন নগরীর টাওয়ার হ্যামলেটস ব্রমলি নর্থ ওয়ার্ডে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে নতুন আলোচনার জন্ম দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ সংগঠক মোহাম্মদ আব্দুল মুমিন। তিনি কাউন্সিলর পদে প্রার্থী হয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আশার সঞ্চার করেছেন।সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের কাইল্যাচর গ্রামের সন্তান আব্দুল মুমিন ছাত্রজীবন থেকেই নেতৃত্ব ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। তাঁর পিতা মাওলানা মাস্টার আব্দুল ওয়াহাব একজন সম্মানিত ব্যক্তিত্ব। পারিবারিক আদর্শ ও সামাজিক দায়বদ্ধতা থেকেই তিনি প্রবাস জীবনেও বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হন।
বর্তমানে তিনি ‘মাস্টার আব্দুল ওয়াহাব কল্যাণ ট্রাস্ট’-এর চেয়ারম্যান এবং চরমহল্লা ওয়েলফেয়ার ট্রাস্টের লন্ডন শাখার সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রবাসীদের কল্যাণ, সামাজিক সংহতি এবং কমিউনিটি উন্নয়নে তাঁর সক্রিয় ভূমিকা ইতোমধ্যে প্রশংসিত হয়েছে।আগামী ৭ মে ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য এই নির্বাচনে অংশ নিয়ে আব্দুল মুমিন তার ওয়ার্ডের সর্বস্তরের ভোটারদের কাছে সমর্থন ও ভোট প্রার্থনা করেছেন। বিশেষ করে বাঙালি কমিউনিটির প্রতি তিনি ঐক্যবদ্ধভাবে পাশে থাকার আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, নির্বাচিত হতে পারলে এলাকার সার্বিক উন্নয়ন, নাগরিক সেবা বৃদ্ধি এবং বহুসাংস্কৃতিক সমাজে সমতা ও সম্প্রীতি বজায় রাখতে কাজ করবেন। পাশাপাশি নতুন প্রজন্মের জন্য সুযোগ সৃষ্টি এবং কমিউনিটির কণ্ঠস্বর জোরালো করাও তাঁর অঙ্গীকারের অংশ।নিজের বিজয়ের ব্যাপারে আশাবাদী এই প্রার্থী দেশ-বিদেশে অবস্থানরত শুভাকাঙ্ক্ষীদের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন। ইতোমধ্যে তার প্রার্থিতা ঘিরে লন্ডনসহ প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক আগ্রহ ও ইতিবাচক সাড়া লক্ষ্য করা যাচ্ছে।
Asia Post is one of the most popular Bangla online news portals in Bangladesh. We deliver reliable, timely, and in-depth coverage of current affairs, national and international news, special reports, and trending events. With a commitment to accuracy and neutrality, Asia Post aims to keep readers informed with credible journalism and insightful analysis around the clock.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
Developed by SoftStation71