জেলার খবর
মনপুরায় পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ/ত্যু,পরিবারে শোকের ছায়া
১৯ এপ্রিল ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
ভোলার মনপুরা উপজেলায় পুকুরে ডুবে আনান (২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১২ এপ্রিল) সকাল আনুমানিক ১০টার পর উপজেলার ২ নম্বর হাজিরহাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।শিশু আনান ওই এলাকার বাসিন্দা মো. রুবেলের ছেলে। পরিবারের একমাত্র আদরের সন্তানকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তার স্বজনরা।
পরিবার সূত্রে জানা যায়, সকালে বাড়ির উঠানে ও আশপাশে অন্যান্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল আনান। কিছু সময় পর হঠাৎ তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন। সম্ভাব্য সব জায়গায় খোঁজ করার একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে তাকে ভাসতে দেখতে পান স্বজনরা।পরে দ্রুত স্থানীয়দের সহায়তায় শিশুটিকে উদ্ধার করে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ ঘটনার পরপরই পরিবারে নেমে আসে শোকের মাতম। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। প্রতিবেশীরাও ছোট্ট শিশুটির এমন অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।স্থানীয়দের মতে, উপকূলীয় অঞ্চলে খোলা পুকুর ও জলাশয়ের কারণে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে। অসাবধানতা ও নজরদারির অভাবে শিশুদের এ ধরনের ঝুঁকিতে পড়তে হয় বলে তারা উল্লেখ করেন।
Asia Post is one of the most popular Bangla online news portals in Bangladesh. We deliver reliable, timely, and in-depth coverage of current affairs, national and international news, special reports, and trending events. With a commitment to accuracy and neutrality, Asia Post aims to keep readers informed with credible journalism and insightful analysis around the clock.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
Developed by SoftStation71