En
বেটা ভার্সন

সর্বশেষ

জেলার খবর

ফুলবাড়ীতে প্রায় দুই মন গা/জা সহ আটক সাবেক ইউপি সদস্য

প্রতিবেদক: ‎মোঃ নাজমুল হাসান, ফুলবাড়ী- কুড়িগ্রাম |

১৯ এপ্রিল ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন

News image
ছবি: ‖ প্রতিনিধি

‎কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে রংপুর (RAB) -১৩’র অভিযানে ৭৬ কেজি গাজাসহ সাবেক ইউপি সদস্য আতিকুর রহমান নয়ন (৫০) নামে এক মাদক কারবারীকে আটক করেছে। রবিবার (১৯ এপ্রিল) ভোর পৌনে ৫ টার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব ফূলমতি গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়।

‎রংপুর র‌্যাব-১৩’র সিনিয়র সহকারি পরিচালক মিডিয়া বিপ্লব কুমার গোস্বামী জানান, গোয়েন্দা তৎপরতা ও গোপন সংবাদের ভিত্তিতে ওই গ্রামের মৃত: ফজলুল হকের ছেলে আতিকুর রহমান নয়নের বসতবাড়িতে অভিযান চালিয়ে প্রথমে মাদককারবারীকে আটক করা হয়।‎পরে পুরো বাড়িতে তল্লাসী চালিয়ে ধৃত আসামীর নিজ শয়ন কক্ষের খাটের নীচ থেকে ৭৬ কেজি গাজা জব্দ করা হয়। আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জব্দকৃত মালামালসহ ফুলবাড়ী থানা পুলিশে সোপর্দ করা হয়।‎এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মাহমুদ হাসান নাঈম জানান, ঘটনাটি জেনেছি। আমি বাইরে আছি। আলামতসহ আসামীকে কুড়িগ্রাম আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের ব্যবস্থা নেয়া হচ্ছে ।

শেয়ার করুন


Asia Post is one of the most popular Bangla online news portals in Bangladesh. We deliver reliable, timely, and in-depth coverage of current affairs, national and international news, special reports, and trending events. With a commitment to accuracy and neutrality, Asia Post aims to keep readers informed with credible journalism and insightful analysis around the clock.

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

Developed by SoftStation71