En
বেটা ভার্সন

সর্বশেষ

মতামত

ঝিনাইদহে বাসের বক্সে ছাগল বহন, ৫০ হাজার টাকা জরিমানা

প্রতিবেদক: নাজমুস সাকিব, ঝিনাইদহ |

২৪ এপ্রিল ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন

News image
ছবি: // প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জে পশুর প্রতি নিষ্ঠুর আচরণের অভিযোগে ছাগল ব্যবসায়ী ও যাত্রীবাহী পরিবহনের চালকসহ ৪ জনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত ৮টার দিকে শহরের মেইন বাসস্ট্যান্ডে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক ওই জরিমানা আদায় করেন।জানা যায়, কালীগঞ্জ পৌর এলাকার শিবনগর গ্রামের ছাগল ব্যবসায়ী মিলন হোসেন সেন্টমার্টিন পরিবহনের লাগেজ বক্সে মধ্যে ১২টি ছাগল ও দুটি কার্টনে ১০০ কেজি মাংস চট্রগ্রামে নিয়ে যাচ্ছিল।

এমন খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) নেতৃত্বে প্রশাসনের একটি টিম বাস টার্মিনালে অভিযান চালায়। এ সময় কালীগঞ্জ থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রামগামী সেন্টমার্টিন পরিবহনের বক্সে থেকে ছাগল ও মাংস উদ্ধার করা হয়।এরপর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জিল্লুরাইন ঘটনাস্থলে এসে মাংস পরীক্ষা নিরীক্ষা করেন। তিনি জানান, পশু পরিবহনে অমানবিক আচরণ করা হয়েছে। এ অভিযোগে ২০১৯ এর ১৬ (ক) ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ছাগী ব্যবসায়ী মিলন, পরিবহনের ড্রাইভার রবিউল ইসলাম, সুপারভাইজার নাছিম ও হেলপার রাসেল হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, উন্মুক্ত ট্রাকে করে পশু পরিবহনের নিয়ম রয়েছে। কিন্তু ছাগল ব্যবসায়ী ও ওই পরিবহনের স্টাফরা লাগেজ বক্সে করে পশু নিয়ে যাচ্ছিল। যা অমানবিক ও পশুর প্রতি নিষ্ঠুরতা। এ কারণে প্রাণী সুরক্ষা আইনে অভিযুক্তদের বিরুদ্ধে জরিমানা করা হয়।

শেয়ার করুন


Asia Post is one of the most popular Bangla online news portals in Bangladesh. We deliver reliable, timely, and in-depth coverage of current affairs, national and international news, special reports, and trending events. With a commitment to accuracy and neutrality, Asia Post aims to keep readers informed with credible journalism and insightful analysis around the clock.

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

Developed by SoftStation71