En
বেটা ভার্সন

সর্বশেষ

মতামত

হালুয়াঘাটে আমতৈল ইউনিয়ন পরিষদের উদ্যোক্তার সংবাদ সম্মেলন

প্রতিবেদক: ​এম,এ মালেক হালুয়াঘাট, ময়মনসিংহ |

২৪ এপ্রিল ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

News image
ছবি: // প্রতিনিধি

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ১১নং আমতৈল ইউনিয়ন পরিষদের জন্ম ও মৃত্যু নিবন্ধন সেবাকার্যক্রম নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন তথ্যসেবা কেন্দ্রের উদ্যোক্তা মো. এনামুল হক।শুক্রবার (২৪ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি এই প্রতিবাদ জানান।​উদ্যোক্তা এনামুল হক জানান, গত ২৩ এপ্রিল 'দৈনিক হালুয়াঘাট' নামক একটি ফেসবুক পেজসহ কয়েকটি অনলাইন মাধ্যমে আমতৈল ইউনিয়ন পরিষদে জন্ম নিবন্ধন ও তথ্য সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে একটি সংবাদ প্রকাশিত হয়। তিনি উক্ত সংবাদটিকে সম্পূর্ণ ‘মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত এবং ভিত্তিহীন’ বলে দাবি করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করে বলেন, শওকত আহাম্মেদ ও সাগর হোসেন নামে দুই ব্যক্তিকে একাধিক জন্ম নিবন্ধন সরবরাহের যে দাবি করা হয়েছে তা সঠিক নয়। সফটওয়্যার জটিলতা বা পিতা-মাতার নিবন্ধনে ভুল থাকলে সংশোধনে কিছুটা সময় লাগলেও কোনো গ্রাহককে হয়রানি করা হয় না।নাগলা বাজারের পোস্ট মাস্টার মো. আব্দুল হেকিমের ছেলে মো. মেহেদী হাসান রাকিব (২১) বিভিন্ন সময় নথিপত্র ছাড়াই নিবন্ধন সুবিধা নিতে চেয়ে ব্যর্থ হয়ে প্রতিষ্ঠানের সম্মানহানি করার চেষ্টা করছেন বলে তিনি অভিযোগ করেন।প্রতিবেদনে জানানো হয়, এই অপপ্রচারের বিষয়ে ইতোমধ্যে উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) অবহিত করা হয়েছে। যদি অতিদ্রুত এই মিথ্যা সংবাদের জন্য ক্ষমা চেয়ে সংশোধনী প্রকাশ করা না হয়, তবে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।উদ্যোক্তা এনামুল হক বলেন, "আমি কেবল উদ্যোক্তা হিসেবে কাজ করি, নিবন্ধন প্রদানের মূল এখতিয়ার চেয়ারম্যান ও সচিব মহোদয়ের। অথচ আমাকে ব্যক্তিগতভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এই বানোয়াট সংবাদ পরিবেশন করা হয়েছে। আমি এর তীব্র নিন্দা জানাই এবং প্রকৃত সত্য তুলে ধরার জন্য সাংবাদিকদের অনুরোধ করছি।"​এ বিষয়ে আমতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কঠোর নির্দেশনা অনুযায়ী সকল সেবা কার্যক্রম স্বচ্ছতার সাথে পরিচালিত হচ্ছে বলেও তিনি দাবি করেন।

শেয়ার করুন


Asia Post is one of the most popular Bangla online news portals in Bangladesh. We deliver reliable, timely, and in-depth coverage of current affairs, national and international news, special reports, and trending events. With a commitment to accuracy and neutrality, Asia Post aims to keep readers informed with credible journalism and insightful analysis around the clock.

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

Developed by SoftStation71