logo

মতামত

রাণীশংকৈলে গোপন প্রেমের পরিণতি বিয়ে, দুই সন্তানের ভবিষ্যৎ নিয়ে আলোচনা
প্রতিবেদক: ঠাকুরগাঁও, হাসিনুজ্জামান মিন্টু |

২৬ এপ্রিল ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন

News image
ছবি: // প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় দীর্ঘদিনের গোপন প্রেমের সম্পর্ক শেষ পর্যন্ত বিয়েতে গড়িয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং নানা আলোচনা চলছে।স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ভরনিয়া বিন্নাকুড়ি গ্রামের মোবারক আলীর ছেলে জুয়েল রানার সঙ্গে বালিয়াডাঙ্গী উপজেলার হলদিবাড়ী বিশ্রামপুর গ্রামের সমির উদ্দীনের মেয়ে রোকসানা আক্তারের মধ্যে দীর্ঘদিন ধরে সম্পর্ক চলছিল। বিষয়টি সম্প্রতি প্রকাশ্যে এলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উভয় পক্ষকে নিয়ে বসেন।

পরবর্তীতে পারিবারিক ও সামাজিক সমঝোতার মাধ্যমে ১০ লাখ টাকা দেনমোহর নির্ধারণ করে তাদের বিয়ে সম্পন্ন করা হয়। এতে এলাকার অনেকেই বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন।তবে বিয়ের পর নতুন করে আলোচনায় এসেছে রোকসানার আগের সংসারের দুই সন্তানের বিষয়টি। তাদের লালন-পালন ও ভবিষ্যৎ নিয়ে এখনো অনিশ্চয়তা থাকায় স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সময়ের সাথে সাথে নতুন এই দাম্পত্য জীবনের গতিপ্রকৃতি স্পষ্ট হবে বলেও তারা আশা করছেন।

শেয়ার করুন

বিজ্ঞাপন

ADVERTISEMENT

336 × 400 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

জুলাই ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি


সম্পাদক: প্রকাশক / রুবেল ইসলাম তাহমিদ

ফোন : 01711144421 / 01671112000

ই-মেইল: somoyrubel@gmail.com


somoybanglar  is one of the most popular Bangla online news portals in Bangladesh. We deliver reliable, timely, and in-depth coverage of current affairs, national and international news, special reports, and trending events. With a commitment to accuracy and neutrality, somoybanglar aims to keep readers informed with credible journalism and insightful analysis around the clock.

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

Developed by SoftStation71