logo

মতামত

সংবিধান সংস্কার ও সহিংসতা বন্ধের দাবিতে রংপুরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল
প্রতিবেদক: ‎শাফিকুজ্জামান সোহেল, ‎রংপুর |

২৬ এপ্রিল ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

News image
ছবি: // প্রতিনিধি

‎রংপুরে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন অবিলম্বে আহ্বান, গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন এবং দেশব্যাপী সহিংসতার প্রতিবাদে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৫ এপ্রিল) বিকেল ৫টা ২০ মিনিটে ১১ দলীয় ঐক্য, রংপুর মহানগরের উদ্যোগে আয়োজিত এ মিছিলটি নগরীর জুলাই চত্বর থেকে শুরু হয়ে সিটি বাজার, পায়রা চত্বর, জাহাজ কোম্পানি মোড় ও গ্র্যান্ড হোটেল মোড় প্রদক্ষিণ করে শাপলা চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। মিছিলজুড়ে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

গণমিছিল পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগরের আমির এটিএম আজম খান বলেন, দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট নিরসনে দ্রুত সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করতে হবে এবং গণভোটের রায় বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি জ্বালানি সংকট নিরসনে টেকসই সমাধান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। দেশব্যাপী সহিংসতা বন্ধে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।‎সমাবেশে আরও বক্তব্য রাখেন মহানগর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও রংপুর-১ আসনের সংসদ সদস্য মো. রায়হান সিরাজী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রংপুর জেলা আহ্বায়ক আল মামুন, বাংলাদেশ খেলাফত মজলিস রংপুর মহানগর সভাপতি মাওলানা ইব্রাহীম খলিল এবং মহানগর ছাত্রশিবিরের সভাপতি আনিসুর রহমান।

শেয়ার করুন

বিজ্ঞাপন

ADVERTISEMENT

336 × 400 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

জুলাই ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি


সম্পাদক: প্রকাশক / রুবেল ইসলাম তাহমিদ

ফোন : 01711144421 / 01671112000

ই-মেইল: somoyrubel@gmail.com


somoybanglar  is one of the most popular Bangla online news portals in Bangladesh. We deliver reliable, timely, and in-depth coverage of current affairs, national and international news, special reports, and trending events. With a commitment to accuracy and neutrality, somoybanglar aims to keep readers informed with credible journalism and insightful analysis around the clock.

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

Developed by SoftStation71