logo

মতামত

দক্ষিণ কোরিয়ায় অভিবাসী শ্রমিকদের অধিকার রক্ষায় ২৬ এপ্রিল সমাবেশ অনুষ্ঠিত
প্রতিবেদক: এম এ আলিম, দক্ষিণ কোরিয়া

২৬ এপ্রিল ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

News image
ছবি: // প্রতিনিধি

দক্ষিণ কোরিয়ায় , ২৬এপ্রিল ২০২৬: অভিবাসী শ্রমিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে  একটি সমাবেশের আয়োজন করা হয়। “হত্যা বন্ধ করুন!” স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে জোরপূর্বক শ্রম বন্ধ, কর্মস্থল পরিবর্তনের স্বাধীনতা, শ্রমিকদের নিরাপত্তা এবং মানবাধিকার নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

দিনব্যাপী এই কর্মসূচি দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। সমাবেশটি সিউল আঞ্চলিক কর্মসংস্থান ও শ্রম দপ্তরের সামনে অনুষ্ঠিত হয়। কর্মসূচির অংশ হিসেবে সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা প্রেসিডেন্ট ভবন ব্লু হাউসের দিকে পদযাত্রা করেন।এই উদ্যোগে বিভিন্ন শ্রমিক সংগঠন অংশগ্রহণ করেন এর  মধ্যে রয়েছে KCTU, KMWU এবং MTU, সংগঠনগুলোর দাবি, অভিবাসী শ্রমিকরা দীর্ঘদিন ধরে নানা ধরনের বৈষম্য ও ঝুঁকির মধ্যে কাজ করছেন, যা অবিলম্বে বন্ধ করা প্রয়োজন।আয়োজকরা জানান, “অভিবাসী শ্রমিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ ও মৌলিক অধিকার নিশ্চিত করা এখন সময়ের দাবি।বক্তারা বলেন, সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করুক।”সমাবেশে বিপুল সংখ্যক অধিবাসী শ্রমিক সহ সচেতন নাগরিকরা এবং মানবাধিকার কর্মী এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এই সমাবেশ কে ঘিরে সিউলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

শেয়ার করুন

বিজ্ঞাপন

ADVERTISEMENT

336 × 400 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

জুলাই ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি


সম্পাদক: প্রকাশক / রুবেল ইসলাম তাহমিদ

ফোন : 01711144421 / 01671112000

ই-মেইল: somoyrubel@gmail.com


somoybanglar  is one of the most popular Bangla online news portals in Bangladesh. We deliver reliable, timely, and in-depth coverage of current affairs, national and international news, special reports, and trending events. With a commitment to accuracy and neutrality, somoybanglar aims to keep readers informed with credible journalism and insightful analysis around the clock.

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

Developed by SoftStation71