logo

মতামত

চট্টগ্রামে ঝটিকা মিছিল থেকে আ.লীগ-ছাত্রলীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার
প্রতিবেদক: মোঃ দিদারুল ইসলাম, চট্টগ্রাম |

২৬ এপ্রিল ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন

News image
ছবি: // প্রতিনিধি

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা এলাকায় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ১২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (২৫ এপ্রিল) কোতোয়ালি থানা পুলিশের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন— তানভীর হাসান (২৭), মোসলেম উদ্দিন (৪০), বিপু ঘোষ বিলু (৫৫), মো. নাহিদ হোসেন (১৯), মো. সাইফুল ইসলাম (২০), মো. নওশের উদ্দিন চৌধুরী (২১), মো. জুয়েল (২৪), মো. আলাল (২১), মো. আসিফ (২২), মো. শুভ রহমান (২২), সৌরভ দেওয়ানজী (২৯) ও ইমাম হোসেন সাদমান (২২)।

পুলিশ জানায়, গত ২৪ এপ্রিল দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে নিউ মার্কেট মোড়ে দায়িত্ব পালনকালে বেতার বার্তার মাধ্যমে জানা যায়, নিষিদ্ধ সংগঠনের কয়েকজন নেতাকর্মী পলোগ্রাউন্ড মাঠ থেকে টাইগারপাসমুখী রেলওয়ে বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে সরকারবিরোধী স্লোগান দিয়ে মিছিল করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মিছিলকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে বিভিন্ন গলিপথে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় অভিযান চালিয়ে ১২ জনকে আটক করা হয়।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের ঝটিকা মিছিল থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০১৩)-এর বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে।পরে গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানায় পুলিশ।

শেয়ার করুন

বিজ্ঞাপন

ADVERTISEMENT

336 × 400 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

জুলাই ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি


সম্পাদক: প্রকাশক / রুবেল ইসলাম তাহমিদ

ফোন : 01711144421 / 01671112000

ই-মেইল: somoyrubel@gmail.com


somoybanglar  is one of the most popular Bangla online news portals in Bangladesh. We deliver reliable, timely, and in-depth coverage of current affairs, national and international news, special reports, and trending events. With a commitment to accuracy and neutrality, somoybanglar aims to keep readers informed with credible journalism and insightful analysis around the clock.

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

Developed by SoftStation71