logo

মতামত

চীন থেকে প্রেম, রংপুরে বিয়ে-বিদেশি বর দেখতে ভিড়
প্রতিবেদক: ‎শাফিকুজ্জামান সোহেল, ‎রংপুর |

২৬ এপ্রিল ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

News image
ছবি: // প্রতিনিধি

‎প্রেমের টানে সুদূর চীন থেকে বাংলাদেশের উত্তরের জেলা রংপুরে ছুটে এসে এক বাঙালি তরুণীকে বিয়ে করেছেন এক চীনা যুবক। সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্র ধরে গড়ে ওঠা সম্পর্ক শেষ পর্যন্ত বিয়েতে গড়িয়েছে—যা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।‎স্থানীয় সূত্রে জানা যায়, রংপুরের মিঠাপুকুর উপজেলার ১০ নম্বর বালুয়া মাসিমপুর ইউনিয়নের হামিদপুর এলাকায় এ ঘটনা ঘটে। কনে আনিকা আক্তার ওই এলাকার তৌহিদুল ইসলামের মেয়ে। আর চীনা যুবকের নাম মা লিয়াংহুই।

‎‎জানা গেছে, অনলাইনে পরিচয়ের পর অল্প সময়ের মধ্যেই আনিকা ও মা লিয়াংহুইয়ের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। একপর্যায়ে তা প্রেমের সম্পর্কে রূপ নেয়। সেই ভালোবাসার টানেই হাজার মাইল পাড়ি দিয়ে বাংলাদেশে আসেন মা লিয়াংহুই।‎গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) তিনি আনিকার গ্রামের বাড়িতে পৌঁছান এবং বর্তমানে সেখানেই অবস্থান করছেন। শুক্রবার (২৪ এপ্রিল) রাত ১০টার পর গ্রামে বিদেশি নাগরিক আগমনের খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ভিড় করতে শুরু করে।ভিনদেশি বরকে একনজর দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষজন আনিকাদের বাড়িতে ছুটে আসছেন। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

শেয়ার করুন

বিজ্ঞাপন

ADVERTISEMENT

336 × 400 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

জুলাই ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি


সম্পাদক: প্রকাশক / রুবেল ইসলাম তাহমিদ

ফোন : 01711144421 / 01671112000

ই-মেইল: somoyrubel@gmail.com


somoybanglar  is one of the most popular Bangla online news portals in Bangladesh. We deliver reliable, timely, and in-depth coverage of current affairs, national and international news, special reports, and trending events. With a commitment to accuracy and neutrality, somoybanglar aims to keep readers informed with credible journalism and insightful analysis around the clock.

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

Developed by SoftStation71