logo

মতামত

নাজিরপুরে হীরা -২ এর বাম্পার ফলন-সুপ্রীম সিডের মাঠ দিবস পালন
প্রতিবেদক: পিরোজপুর |

২৬ এপ্রিল ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

News image
ছবি: // প্রতিনিধি

পিরোজপুরের নাজিরপুরে হীরা-২ এর বাম্পার ফলন হয়েছে। মাঠ জুড়ে সোনালী ধানের হাসি ফুটে উঠেছে। হীরা- ধান নিয়ে কৃষক -কৃষাণীদের সঙ্গে সুপ্রীম সিডের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার সামছুল উলুম কওমী মাদ্রাসা মাঠে এ মাঠ দিবস পালন করা হয়। এতে সভাপতিত্বে করেন স্থানীয় ইউপি সদস্য আলতাফ হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের রিজিওন ম্যানেজার কৃষিবিদ মাসুম বিল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক গাজী জাহাঙ্গীর হোসেন, মাওলানা আব্দুল হান্নান, স্থানীয় বিএনপি নেতা মাহফুজুর রহমান মুক্তি, সংবাদকর্মী অহিদুজ্জামান সহ শতাধিক কৃষক-কৃষাণী।মাঠ দিবস কৃষক-কৃষাণীদের মাঝে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে তিনজনের মাঝে পুরস্কার বিতরন করা হয়।স্থানীয় কৃষকেরা জানিয়েছেন, তিনি তার ৬০ শতক জমিতে হাইব্রিড জাতের হীরা-১ বোরো ধান চাষ করে এবার বাম্পার ফলন পেয়েছেন। আগামীতেও তিনি এ জাতের ধান চাষ করবেন।বাগেরহাট রিজিওন ম্যানেজার কৃষিবিদ মাসুম বিল্লাহ সভায় উপস্থিত প্রায় শতাধিক কৃষকদের উদ্দেশ্যে বলেন, বোরো চাষের শুরুতে আগে ভাবতে হবে কোন ধানের বীজ বপন করে ভালো ফলন পাওয়া যাবে। কারণ এটা শুধু বীজ নয়; একটি পরিবারের স্বপ্ন।তিনি আরও বলেছেন, বাংলাদেশে যে কয়টি কোম্পানী হাইব্রিড ধানের আমদানির অনুমতি পেয়েছে তাদের মধ্যে একটি সুপ্রীম সিড। কোম্পানিটি প্রথম চীন থেকে হীরা ধানের বীজ এনে বাংলাদেশে বাজারজাত শুরু করে। এরপর তারা নিজস্ব উৎপাদনে যায়। বর্তমানে ৯০ শতাংশ বীজ নিজেরাই উৎপাদন করে বাজারজাত করছেন।

শেয়ার করুন

বিজ্ঞাপন

ADVERTISEMENT

336 × 400 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

জুলাই ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি


সম্পাদক: প্রকাশক / রুবেল ইসলাম তাহমিদ

ফোন : 01711144421 / 01671112000

ই-মেইল: somoyrubel@gmail.com


somoybanglar  is one of the most popular Bangla online news portals in Bangladesh. We deliver reliable, timely, and in-depth coverage of current affairs, national and international news, special reports, and trending events. With a commitment to accuracy and neutrality, somoybanglar aims to keep readers informed with credible journalism and insightful analysis around the clock.

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

Developed by SoftStation71