মতামত
সময়ের পরও পরীক্ষা,কক্ষ বন্ধ রেখে লেখার অভিযোগ-প্রতিবাদ করায় শিক্ষার্থীকে শাসন২৭ এপ্রিল ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
রংপুরের মিঠাপুকুর উপজেলার একটি দাখিল পরীক্ষা কেন্দ্রে নির্ধারিত সময় শেষ হওয়ার পরও দরজা-জানালা বন্ধ রেখে পরীক্ষার্থীদের উত্তরপত্র লেখার সুযোগ দেওয়ার অভিযোগ উঠেছে। এ অনিয়মের প্রতিবাদ করায় এবং সাংবাদিকদের সঙ্গে কথা বলায় এক পরীক্ষার্থীকে কেন্দ্র সচিবের শাসানোর অভিযোগ পাওয়া গেছে।রবিবার (২৬ এপ্রিল) উপজেলার শঠিবাড়ী ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসা কেন্দ্রে গণিত পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।স্থানীয় সাংবাদিকদের ধারণ করা ভিডিও ফুটেজে দেখা যায়, পরীক্ষার নির্ধারিত সময় শেষ হওয়ার পরও কয়েকটি কক্ষে শিক্ষার্থীরা উত্তরপত্র লিখছেন। বিশেষ করে দুপুর ১টা ৯ মিনিটেও ৪ নম্বর কক্ষে পরীক্ষার্থীদের দেখে দেখে লিখতে দেখা যায়।
এ বিষয়ে দায়িত্বরত এক পরিদর্শক বলেন, স্ট্যাপলার না আসায় খাতা সংগ্রহে দেরি হয়েছে, এজন্যই এমন পরিস্থিতি তৈরি হয়েছে।তবে অনিয়মের অভিযোগ অস্বীকার করে কেন্দ্র সচিব আবদুল লতিব মিয়া বলেন, ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের কারণে একটি কক্ষে খাতা সংগ্রহে কিছুটা দেরি হয়েছে। কোনো অনিয়ম হয়নি।রওশন হাবিব নামে এক পরীক্ষার্থী অভিযোগ করেন, তাঁদের কক্ষের খাতা সময়মতো নেওয়া হলেও পাশের কয়েকটি কক্ষে দরজা-জানালা বন্ধ করে বই দেখে লেখার সুযোগ দেওয়া হচ্ছিল। এ বিষয়ে কথা বলার সময় কেন্দ্র সচিব সেখানে উপস্থিত হয়ে তাঁকে ধমক দেন এবং সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে অনুমতি নেওয়া হয়নি কেন—তা জানতে চান।ঘটনাস্থলে থাকা স্থানীয় সংবাদকর্মী মেহেদী হাসান মুরাদ জানান, পরীক্ষা শেষ হওয়ার আগেই কেন্দ্রে প্রবেশের চেষ্টা করলে কেন্দ্র সচিব তাঁদের বাধা দেন এবং নিজের কক্ষে বসিয়ে রাখার চেষ্টা করেন। পরে সচিবের কক্ষের সিসিটিভি মনিটরে এক পরীক্ষার্থীকে মোবাইল ফোন ব্যবহার করতে দেখা যায়।তিনি আরও জানান, সংশ্লিষ্ট কক্ষে গিয়ে একটি মোবাইল ফোন জব্দ করা হলে দেখা যায়, ‘আরাফাত’ নামের একজন ব্যক্তি মেসেজের মাধ্যমে ওই শিক্ষার্থীকে ৩০টি বহুনির্বাচনী প্রশ্নের উত্তর পাঠিয়েছেন। এরপর কয়েকজন শিক্ষার্থীর অভিযোগের ভিত্তিতে চারটি কক্ষে গিয়ে সময় শেষ হওয়ার পরও দরজা-জানালা বন্ধ রেখে নকলের মাধ্যমে উত্তর লেখার প্রমাণ পাওয়া যায়।এ বিষয়ে মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ বলেন, বিষয়টি তিনি শুনেছেন। পরীক্ষা শেষে খাতা জমা নিতে যে সময় লাগে, তার বাইরে যদি কোনো সুনির্দিষ্ট অনিয়মের প্রমাণ পাওয়া যায়, তবে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
336 × 400 px
স্লাইড 1 / 3
জুলাই ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
সম্পাদক: প্রকাশক / রুবেল ইসলাম তাহমিদ
ফোন : 01711144421 / 01671112000
ই-মেইল: somoyrubel@gmail.com
somoybanglar is one of the most popular Bangla online news portals in Bangladesh. We deliver reliable, timely, and in-depth coverage of current affairs, national and international news, special reports, and trending events. With a commitment to accuracy and neutrality, somoybanglar aims to keep readers informed with credible journalism and insightful analysis around the clock.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
Developed by SoftStation71