logo
এসবি স্পেশালএসবি ফ্যাক্ট চেক
logo
এসবি স্পেশাল

সর্বশেষ

প্রবাসে বাংলা

জাতীয়

রাজনীতি

বাণিজ্য

শিক্ষা

বিশ্ব

প্রযুক্তি

খেলা

লাইফস্টাইল

চাকরি

বিনোদন

ধর্ম

মতামত

সম্পাদক: প্রকাশক / রুবেল ইসলাম তাহমিদ।

আমাদের সম্পর্কে

গোপনীয়তার নীতি

শর্তাবলি

যোগাযোগ

যোগাযোগ

ফোন : 01711144421 / 01671112000

ই-মেইল: somoyrubel@gmail.com

logo
Google PlayApp Store

সময় বাংলা / বাংলাদেশ সহ বিশ্বের সকল খবর এক্সক্লুসিভ, নিউজ, লাইভ নিউজ, রাজনীতি, বাণিজ্য, খেলা, বিনোদনসহ সকল সর্বশেষ সংবাদ সবার আগে পড়তে ক্লিক করুন।

বিজ্ঞাপন

AD

161×600

স্লাইড 1 / 3

বিশ্ব

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত মাদারীপুরের সুরুজ কাজী, পরিবারে শোকের মাতম

মো. হাফিজুল শরিফ, মাদারীপুর |

মো. হাফিজুল শরিফ, মাদারীপুর |

প্রকাশ : ২১ মে ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন

News image
// প্রতিনিধি

জীবনের ঝুঁকি নিয়ে জীবিকার সন্ধানে রাশিয়ায় গিয়েছিলেন মাদারীপুর সদর উপজেলার দক্ষিণ খাগড়াছড়া এলাকার যুবক সুরুজ কাজী। পরে তিনি রাশিয়ার সেনাবাহিনীর সঙ্গে যুক্ত হয়ে চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অংশ নেন। অবশেষে যুদ্ধক্ষেত্রেই নিহত হয়েছেন তিনি। এ খবরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া, পরিবারে চলছে আহাজারি।নিহত সুরুজ কাজী মাদারীপুর সদর উপজেলার দক্ষিণ খাগড়াছড়া এলাকার শাহাবুদ্দিন কাজীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে পরিবারের আর্থিক সংকট দূর করতে রাশিয়ায় যান সুরুজ কাজী। সেখানে বিভিন্ন কাজ করার পর একপর্যায়ে রাশিয়ার সেনাবাহিনীর সঙ্গে যুক্ত হন। সম্প্রতি যুদ্ধ চলাকালে তিনি নিহত হয়েছেন বলে পরিবারের কাছে খবর আসে। তবে গত তিনদিন আগে মৃত্যুবরণ করে, আজ দুপুরে খবর পায় তার পরিবার। সুরুজের মৃত্যুর সংবাদ পাওয়ার পর থেকেই তার বাড়িতে স্বজন, প্রতিবেশী ও এলাকাবাসীর ভিড় বাড়ছে। পরিবারের সদস্যরা বারবার কান্নায় ভেঙে পড়ছেন। বিশেষ করে বৃদ্ধ বাবা-মায়ের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে।নিহতের এক স্বজন রহমত বলেন,সংসারের হাল ধরতে বিদেশে গিয়েছিল সুরুজ। কে জানতো যুদ্ধেই তার প্রাণ চলে যাবে। আমরা তার মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানাই।”স্থানীয় এক প্রতিবেশী রবিন বলেন, “সুরুজ খুবই শান্ত স্বভাবের ছেলে ছিল। পরিবারের জন্য নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলেছিল। তার এমন মৃত্যু মেনে নেওয়া খুব কষ্টের।এদিকে নিহত সুরুজ কাজীর মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সহযোগিতা কামনা করেছেন পরিবারের সদস্যরা।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত মাদারীপুরের সুরুজ কাজী, পরিবারে শোকের মাতম
ULTRA

বিজ্ঞাপন

ADVERTISEMENT

331 × 238 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

সেপ্টেম্বর ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি

১

আওয়ামী সরকারের আমলে জ্বালানি খাতের দুর্নীতির মাশুল এখন দিচ্ছে জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২

গলাচিপায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে দুই গ্রুপের সংঘর্ষ আহত ২৫

৩

মনপুরায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি ও আলোচনা সভা

৪

টাঙ্গাইলের বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে যুবক মৃত্যু

৫

পীরগাছাকে মাদক ও বাল্যবিবাহমুক্ত করতে পুলিশের ‘জিরো টলারেন্স’

৬

মৌলভীবাজারে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে জনতার ঢল, নেতাদের কন্ঠে প্রয়াত বেগম খালেদা জিয়াকে স্মরণ

৭

মুন্সীগঞ্জের শ্রীনগরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ১০

৮

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ প্রতিষ্ঠানে ৫৬ হাজার টাকা জরিমানা।

আল-আকসা মসজিদে ঢুকে তাণ্ডব চালালো ইসরায়েলিরা বেন গাভিরের নেতৃত্বে

আল-আকসা মসজিদে ঢুকে তাণ্ডব চালালো ইসরায়েলিরা বেন গাভিরের নেতৃত্বে

সবচেয়ে দূষিত শহরের মধ্যে বিশ্বের ৪টিই কানাডা-যুক্তরাষ্ট্রর

সবচেয়ে দূষিত শহরের মধ্যে বিশ্বের ৪টিই কানাডা-যুক্তরাষ্ট্রর