বিজ্ঞাপন
AD
161×600
স্লাইড 1 / 3
জাতীয়
মোঃ কামরুল ইসলাম
রাংগামাটি প্রতিনিধি
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
রাঙামাটির পাহাড়ি জনপদের পরিবেশ ও জলবায়ু রক্ষায় নিবেদিতপ্রাণ তরুণ স্বেচ্ছাসেবী মো. সাইমুন ইসলাম পেয়েছেন ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে গতকাল (১৭ অক্টোবর ২০২৬) সন্ধ্যায় তিনি এ পুরস্কার গ্রহণ করেন। ‘পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ মোকাবিলা’ ক্যাটাগরিতে তাকে এ সম্মাননা দেওয়া হয়।
রাঙামাটির মতো ভৌগোলিকভাবে দুর্গম ও প্রাকৃতিক সম্পদে ভরপুর একটি জেলায় পরিবেশ ও জলবায়ু রক্ষায় অসামান্য অবদান রেখে চলেছেন সাইমুন। তার প্রতিষ্ঠিত সংগঠন ‘স্বপ্নবুন-Dream Deviser’-এর মাধ্যমে তিনি রাঙামাটির ১৪টি আদিবাসী জনগোষ্ঠী এবং ১০টি উপজেলার তরুণদের নিয়ে একটি শক্তিশালী স্বেচ্ছাসেবী নেটওয়ার্ক গড়ে তুলেছেন।তার নেতৃত্বে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর উদ্যোগে রাঙামাটিতে বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ দূষণ নিয়ে সচেতনতামূলক কমিউনিটি অ্যাকশন সভার আয়োজন করা হয়েছে। এছাড়া বিডি ক্লিন রাঙামাটি ও ব্র্যাক-এর সঙ্গে সমন্বয় করে তিনি শহর পরিচ্ছন্নতা ও মশাবাহিত রোগ প্রতিরোধের মতো গুরুত্বপূর্ণ কর্মসূচি বাস্তবায়ন করেছেন।প্রকৃতি ও বন্যপ্রাণী রক্ষায় সাইমুন ‘Snake Rescue Team Bangladesh’-এর কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশ বন বিভাগের সহযোগিতায় অত্যন্ত দক্ষতার সঙ্গে সাপসহ বিভিন্ন বন্যপ্রাণী উদ্ধার ও অবমুক্ত করে পরিবেশের ভারসাম্য রক্ষায় কাজ করছেন। পাশাপাশি, সাপে কাটা রোগীদের করণীয় সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে তিনি সরকারি কলেজগুলোতে কর্মশালারও আয়োজন করেছেন।করোনাকালীন সময়ে রাঙামাটির দুর্গম অঞ্চলে স্বাস্থ্যসেবা, লাশ দাফন ও খাদ্য সামগ্রী বিতরণ থেকে শুরু করে হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ পর্যন্ত সব ধরনের দুর্যোগ ও সংকটে সাইমুন এবং তার দল সামনের সারিতে থেকে কাজ করেছেন।রাঙামাটিবাসীর মধ্যে এ অর্জন আনন্দ ও গর্বের অনুভূতি সৃষ্টি করেছে। তার এ সাফল্য তরুণ সমাজকে স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম, পরিবেশ সংরক্ষণ এবং দুর্যোগ মোকাবিলায় এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে বলে আশা করা হচ্ছে।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
অক্টোবর ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
শ্রীমঙ্গলে যানযট নিয়ন্ত্রণে অলআউট উচ্ছেদ অভিযান
সাংবাদিক আলিফ হ/ত্যা/র বিচার চেয়ে রাজপথে গণমাধ্যমকর্মীরা
শেরপুরে নিখোঁজ ভারসাম্যহীন বিধবার ম/র/দে/হ উদ্ধার
সুনামগঞ্জের শান্তিগঞ্জে নিখোঁজ আফাজ উদ্দিন এর সন্ধান চায় পরিবার
পীরগঞ্জ রেলস্টেশনে ছিনতাই-পকেটমারের শঙ্কা,নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন যাত্রীরা
রাঙামাটির মো. সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬
ঘাটাইলের রসুলপুরে গ্রাম পুলিশের বাড়িতে সিধকেটে চু'রি
সরাইল রিজিয়নে ৯৫৭ কোটি টাকার চো/রাচালান জব্দ,১০ মাসে আ/ট/ক ৩৩৩
দক্ষিণ কোরিয়ার উলসনে-এ ইমিগ্র্যান্ট শ্রমিকদের ৩য় যৌথ অ্যাকশন সমাবেশ অনুষ্ঠিত
কবি রুদ্রর ৭০তম জন্মবার্ষিকী আজ,মোংলায় নানা আয়োজন
শরণখোলায় স্থানীয় সরকার বাজেট প্রণয়ন বিষয়ে সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ
৭০ টি পূজা মন্ডবে অনুদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন সামিউর রহমান সহকারী কমিশনার (ভূমি)
লৌহজংয়ে দুর্গাপূজা উপলক্ষে অসহায় নারীদের মধ্যে শাড়ি বিতরণ
শরণখোলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
রংপুরের শ্রেষ্ঠ জেলা নির্বাচিত নীলফামারী,সম্মাননা পেলেন পুলিশ সুপার
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়া অনুষ্ঠিত