logo
এসবি স্পেশালএসবি ফ্যাক্ট চেক
logo
এসবি স্পেশাল

সর্বশেষ

প্রবাসে বাংলা

জাতীয়

রাজনীতি

বাণিজ্য

শিক্ষা

বিশ্ব

প্রযুক্তি

খেলা

লাইফস্টাইল

চাকরি

বিনোদন

ধর্ম

মতামত

সম্পাদক: প্রকাশক / রুবেল ইসলাম তাহমিদ।

আমাদের সম্পর্কে

গোপনীয়তার নীতি

শর্তাবলি

যোগাযোগ

যোগাযোগ

ফোন : 01711144421 / 01671112000

ই-মেইল: somoyrubel@gmail.com

logo
Google PlayApp Store

সময় বাংলা / বাংলাদেশ সহ বিশ্বের সকল খবর এক্সক্লুসিভ, নিউজ, লাইভ নিউজ, রাজনীতি, বাণিজ্য, খেলা, বিনোদনসহ সকল সর্বশেষ সংবাদ সবার আগে পড়তে ক্লিক করুন।

বিজ্ঞাপন

AD

161×600

স্লাইড 1 / 3

জেলার খবর

সাংবাদিক আলিফ হ/ত্যা/র বিচার চেয়ে রাজপথে গণমাধ্যমকর্মীরা

নূর আলম

নূর আলম

নেত্রকোণা, জেলা- প্রতিনিধি

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

News image
ছবি/ প্রতিনিধি

নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে দুর্গাপুর প্রেসক্লাবের সামনে আয়োজিত এ কর্মসূচি থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার এবং ১৫ দিনের মধ্যে বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতারা।

দুর্গাপুর প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে জেলা ও উপজেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা অংশ নেন। এ সময় বক্তারা বলেন, সাংবাদিক আলিফ ফকির হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত ও স্বাধীন সাংবাদিকতার পরিবেশ বজায় রাখার দাবি জানান তাঁরা।

দুর্গাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লাহর সঞ্চালনায় এবং সহসভাপতি মো. মোহন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম রফিকুল ইসলাম রফিক, জ্যেষ্ঠ সাংবাদিক নির্মলেন্দু সরকার বাবুল, যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার কামাল হোসাইনসহ অন্যরা।সমাবেশে এস এম রফিকুল ইসলাম রফিক বলেন, এত বড় মর্মান্তিক ঘটনার পরও এখন পর্যন্ত জড়িত কেউ গ্রেপ্তার না হওয়ায় তাঁরা হতাশ। সরকার ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দাবি জানিয়ে তিনি বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে হবে এবং ১৫ দিনের মধ্যে বিচার নিশ্চিত করতে হবে।সাংবাদিক নির্মলেন্দু সরকার বাবুল বলেন, নির্ধারিত সময়ের মধ্যে প্রশাসন হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে ব্যর্থ হলে সাংবাদিক সমাজ বৃহত্তর ও কঠোর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।

যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার কামাল হোসাইন বলেন, সত্য প্রকাশ করতে গিয়ে সাংবাদিক আলিফ ফকিরকে ছয়টি গুলি করা হয়েছে। চোরাচালানের মতো অপরাধের তথ্য তুলে ধরতে গিয়ে তাঁকে প্রাণ দিতে হয়েছে বলে তিনি অভিযোগ করেন। মৃত্যুভয় দেখিয়ে সাংবাদিকদের কলম থামানো যাবে না উল্লেখ করে তিনি বলেন, তাঁরা সত্য প্রকাশ অব্যাহত রাখবেন। একই সঙ্গে এলাকার চোরাচালান চক্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি।সমাবেশে আরও বক্তব্য দেন প্রথম আলোর জেলা প্রতিনিধি পল্লব চক্রবর্তী, প্রবীণ সাংবাদিক ধনেশ পত্রনবিস, দুর্গাপুর সাংবাদিক সমিতির সভাপতি দিলওয়ার হোসেন তালুকদারসহ স্থানীয় সাংবাদিকেরা।মানববন্ধন শেষে সাংবাদিকেরা রাজপথে বসে দীর্ঘ সময় বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় তাঁরা সাংবাদিক আলিফ ফকির হত্যার সুষ্ঠু তদন্ত, জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে নেত্রকোণার দুর্গাপুরে দুর্বৃত্তদের গুলিতে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির নিহত হন। তাঁর হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়ে।

সাংবাদিক আলিফ হ/ত্যা/র বিচার চেয়ে রাজপথে গণমাধ্যমকর্মীরা
ULTRA

বিজ্ঞাপন

ADVERTISEMENT

331 × 238 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

অক্টোবর ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি

১

শ্রীমঙ্গলে যানযট নিয়ন্ত্রণে অলআউট উচ্ছেদ অভিযান

২

সাংবাদিক আলিফ হ/ত্যা/র বিচার চেয়ে রাজপথে গণমাধ্যমকর্মীরা

৩

শেরপুরে নিখোঁজ ভারসাম্যহীন বিধবার ম/র/দে/হ উদ্ধার

৪

সুনামগঞ্জের শান্তিগঞ্জে নিখোঁজ আফাজ উদ্দিন এর সন্ধান চায় পরিবার

৫

পীরগঞ্জ রেলস্টেশনে ছিনতাই-পকেটমারের শঙ্কা,নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন যাত্রীরা

৬

রাঙামাটির মো. সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬

৭

ঘাটাইলের রসুলপুরে গ্রাম পুলিশের বাড়িতে সিধকেটে চু'রি

৮

সরাইল রিজিয়নে ৯৫৭ কোটি টাকার চো/রাচালান জব্দ,১০ মাসে আ/ট/ক ৩৩৩

শ্রীমঙ্গলে যানযট নিয়ন্ত্রণে অলআউট উচ্ছেদ অভিযান

শ্রীমঙ্গলে যানযট নিয়ন্ত্রণে অলআউট উচ্ছেদ অভিযান

শেরপুরে নিখোঁজ ভারসাম্যহীন বিধবার ম/র/দে/হ উদ্ধার

শেরপুরে নিখোঁজ ভারসাম্যহীন বিধবার ম/র/দে/হ উদ্ধার

সুনামগঞ্জের শান্তিগঞ্জে নিখোঁজ আফাজ উদ্দিন এর সন্ধান চায় পরিবার

সুনামগঞ্জের শান্তিগঞ্জে নিখোঁজ আফাজ উদ্দিন এর সন্ধান চায় পরিবার

পীরগঞ্জ রেলস্টেশনে ছিনতাই-পকেটমারের শঙ্কা,নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন যাত্রীরা

পীরগঞ্জ রেলস্টেশনে ছিনতাই-পকেটমারের শঙ্কা,নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন যাত্রীরা

ভয়ংকর রূপ ধারণ করছে ডেঙ্গু ও হাম,হামে এখন পর্যন্ত মৃ/ত্যু ৪

ভয়ংকর রূপ ধারণ করছে ডেঙ্গু ও হাম,হামে এখন পর্যন্ত মৃ/ত্যু ৪

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে অজ্ঞাত পুরুষের ম/রদে/হ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে অজ্ঞাত পুরুষের ম/রদে/হ উদ্ধার

দুর্গাপূজার নিরাপত্তায় ময়মনসিংহ সীমান্তে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজার নিরাপত্তায় ময়মনসিংহ সীমান্তে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

মূল্যস্ফীতি কমলেই কি স্বস্তি ফেরে?পরিসংখ্যান ও মানুষের ক্রয়ক্ষমতার হিসাব

মূল্যস্ফীতি কমলেই কি স্বস্তি ফেরে?পরিসংখ্যান ও মানুষের ক্রয়ক্ষমতার হিসাব