En
বেটা ভার্সন

সর্বশেষ

জাতীয়

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

প্রতিবেদক: ছাতক |

০২ জুন ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন

News image
ছবি: // প্রতিনিধি

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ছাতক উপজেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ জুন) বিকেল ৩টায় গোবিন্দগঞ্জস্থ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।ছাতক উপজেলা শাখার সভাপতি মুশাহিদ আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকারিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সংগঠনের সদস্যরা ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় করেন এবং সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, পারস্পরিক সৌহার্দ্য ও সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক ফজল উদ্দিন, জুনেদ আহমদ রুনু, অজিত কুমার দাশ, পাপলু মিয়া, মোহাম্মদ আলীসহ অন্যান্য সদস্যবৃন্দ।বক্তারা বলেন, সাংবাদিকদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, ঐক্য ও পেশাগত দায়বদ্ধতা বৃদ্ধিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজ ও দেশের উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।সভা শেষে উপস্থিত সাংবাদিকরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে সম্পন্ন হয়।

শেয়ার করুন


Asia Post is one of the most popular Bangla online news portals in Bangladesh. We deliver reliable, timely, and in-depth coverage of current affairs, national and international news, special reports, and trending events. With a commitment to accuracy and neutrality, Asia Post aims to keep readers informed with credible journalism and insightful analysis around the clock.

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

Developed by SoftStation71