En
বেটা ভার্সন

সর্বশেষ

জাতীয়

জনগাঁও নারী ফুটবল একাডেমী বনাম দেবিগঞ্জ ফুলবাড়ী ফুটবল একাডেমী ফুটবল ম্যাচ

প্রতিবেদক: মো. আরফান আলী |

০২ জুন ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

News image
ছবি: // প্রতিনিধি

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে আগামী ১লা জুন, সোমবার বিকেল ৪:৩০ টায় জনগাঁও খেলার মাঠে জনগাঁও নারী ফুটবল একাডেমি কর্তৃক বিশেষ প্রীতি নারী ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। উক্ত জমজমাট প্রীতি ফুটবল ম্যাচে স্বাগতিক ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার জনগাঁও নারী ফুটবল একাডেমির সাথে প্রতিদ্বন্দ্বী দল পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার ফুলবাড়ী প্রমীলা ফুটবল একাডেমী অংশগ্রহণ করে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন জনগাঁও গ্রামের কৃতি সন্তান শেরপূর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপংকর পরিমল রায়, বিএনপি ১নং ভোমরাদহ ইউনিয়নের সভাপতি আবুল হোসেন, সা. সম্পাদক খালেকুজ্জামান, পীরগঞ্জ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাকিব হাসান, বীর মুক্তিযোদ্ধা আলম চন্দ্র, উপজেলা যুব দল সা. সম্পাদক দিদারুল ইসলাম রানা, সমাজ সেবক হাবিবুল্লাহ, ইউপি সদস্য লুৎফর রহমান, মানষ কুমার রায়, খেলা পরিচালনাকারী সভাপতি মানিক চন্দ্র বর্মন, সা. সম্পাদক মোহন চন্দ্র, পীরগঞ্জ খেলা কল্যাণ সমিতির সা. সম্পাদক ফারুক হোসেন প্রমুখ।

শেয়ার করুন


Asia Post is one of the most popular Bangla online news portals in Bangladesh. We deliver reliable, timely, and in-depth coverage of current affairs, national and international news, special reports, and trending events. With a commitment to accuracy and neutrality, Asia Post aims to keep readers informed with credible journalism and insightful analysis around the clock.

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

Developed by SoftStation71