জাতীয়
বংশীকুন্ডা কলেজ ও মমিন উচ্চ বিদ্যালয়ের যৌথ উদ্যোগে কামরুজ্জামান কামরুলকে গণ সংবর্ধনা
০৩ জুন ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
সুনামগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব কামরুজ্জামান কামরুল মহোদয়কে বংশীকুন্ডা কলেজকে এমপিওভুক্ত করার দাবিতে* বংশীকুন্ডা কলেজ মাঠে এক গণ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি আয়োজন করে বংশীকুন্ডা কলেজ ও বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয়* যৌথভাবে।মঙ্গলবার, ২ জুন বেলা ১টা ৩০ মিনিটে* আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য জনাব কামরুজ্জামান কামরুল।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বংশীকুন্ডা কলেজের অধ্যক্ষ জনাব নুরুল আমিন। সংবর্ধনা অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন* কলেজের পৌরনীতি ও সুশাসন বিষয়ের প্রভাষক জনাব সোনিয়া খানম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন* প্রভাষক জনাব মো: দেলোয়ার হোসেন।অনুষ্ঠানে বক্তব্য রাখেন বংশীকুন্ডা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী সাথী সরকার*, বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী রাদিয়া তাসনিম* এবং ছাত্র মোস্তাক আহমেদ দুর্জয়*। শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, “বংশীকুন্ডা কলেজ এমপিওভুক্ত হলে আমাদের মতো হাওরাঞ্চলের হাজারো শিক্ষার্থী উচ্চশিক্ষার সুযোগ পাবে। এটি আমাদের প্রাণের দাবি।মঞ্চে উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, দক্ষিণ বংশীকুন্ডা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের জনগণ। অনুষ্ঠান শেষে সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল তাঁর বক্তব্যে বলেন,আজ আপনাদের এই ভালোবাসা ও উপস্থিতি আমাকে সত্যিই অভিভূত করেছে। বংশীকুন্ডা কলেজ হাওরাঞ্চলের শিক্ষা বিস্তারে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। আমি আপনাদের কথা দিচ্ছি—বংশীকুন্ডা কলেজকে এমপিওভুক্ত করার জন্য আমি সংসদ ও শিক্ষা মন্ত্রণালয়ে সর্বোচ্চ চেষ্টা করব। শিক্ষার উন্নয়ন ছাড়া হাওরাঞ্চলের উন্নয়ন সম্ভব নয়। আপনাদের এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমি থেমে থাকব না।সাংস্কৃতিক অনুষ্ঠান ও ধামাইল গানের অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
Asia Post is one of the most popular Bangla online news portals in Bangladesh. We deliver reliable, timely, and in-depth coverage of current affairs, national and international news, special reports, and trending events. With a commitment to accuracy and neutrality, Asia Post aims to keep readers informed with credible journalism and insightful analysis around the clock.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
Developed by SoftStation71