জেলার খবর
৭ নং লক্ষ্মীপুর ইউনিয়নের রূপ বদলাতে আসছি আমি,আপনাদের সন্তান হিসেবে
০৪ জুন ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
চেয়ারম্যান পদপ্রার্থী (সম্ভাব্য), মোঃরফিকুল ইসলাম মোহাগ।৭ নং লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন।আপনাদের সেবায়, আপনাদের ভরসায়, আপনাদের সিদ্ধান্তে এগিয়ে আসছি আমি।আমার প্রতিশ্রুতি, আপনার অধিকার।আমার উন্নয়ন সূচি:যোগাযোগ ব্যবস্থার উন্নয়নঃইউনিয়ন থেকে দোয়ারা বাজার (উপজেলা) ও জেলা সুনামগঞ্জে যাতায়াতের সড়ক ও পরিবহন ব্যবস্থা আধুনিক ও সহজ করা হবে।
মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকারঃপ্রত্যেক গ্রাম থেকে মাদক উচ্ছেদ ও সচেতনতা গড়ে তোলা হবে।রাজনীতিমুক্ত শিক্ষা ব্যবস্থাঃসকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় রাজনীতি নয়—শুধু মানসম্মত ও নিরপেক্ষ শিক্ষা নিশ্চিত করা হবে।দরিদ্রদের ন্যায্য অধিকারঃসরকারি বরাদ্দের সুষম বণ্টন—দরিদ্র ও হতদরিদ্র পরিবার পাবে তাদের প্রাপ্য।সুবিচার চাই ইউনিয়ন পরিষদেঃগ্রাম্য আদালতের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠা, দুর্বলের পাশে থাকা।সবার জন্য সেবা, কারো জন্য হয়রানি নয়ঃ ইউনিয়ন পরিষদ থেকে প্রতিটি শ্রেণির মানুষের জরুরি সেবা সহজ ও দ্রুত নিশ্চিত করা হবে।সময়ের সাথে এগিয়ে যাওয়া ইউনিয়নঃডিজিটাল সেবা, স্বাস্থ্যসেবা, নারীর ক্ষমতায়ন ও যুব-উন্নয়ন—সবকিছুতে আধুনিক ও স্বচ্ছ শাসন।আমি নেই কোনো দলের পক্ষে,আমি শুধু আপনাদের পক্ষে একটি বিকশিত, মাদকমুক্ত, শিক্ষিত ও ন্যায়ভিত্তিক লক্ষ্মীপুর ইউনিয়নের পক্ষে।আপনার ভোট আমার প্রাপ্তি,আপনার সেবাই আমার ব্ৰত।আমার প্রতিজ্ঞা, উন্নয়নের দিশা।ভোট দিয়ে গড়ুন স্বপ্নের ইউনিয়ন।
Asia Post is one of the most popular Bangla online news portals in Bangladesh. We deliver reliable, timely, and in-depth coverage of current affairs, national and international news, special reports, and trending events. With a commitment to accuracy and neutrality, Asia Post aims to keep readers informed with credible journalism and insightful analysis around the clock.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
Developed by SoftStation71