জেলার খবর
প্রধানমন্ত্রীর দেওয়া ঈদুল আজহার উপহারের অর্থ ফেরত দেওয়া হবে না
০৪ জুন ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
সারাদেশের ন্যায় নীলফামারী-২ আসনেও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গরিব ও অসহায় মানুষের জন্য বরাদ্দকৃত আর্থিক সহায়তার অর্থ ফেরত দেওয়া হবে না বলে জানিয়েছেন নীলফামারীর জেলা প্রশাসক।পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গরিব, অসহায় ও নিম্ন আয়ের মানুষের জন্য বর্তমান সরকারের বরাদ্দকৃত অর্থ সময়মতো বিতরণ না হওয়ায় নীলফামারী সদর উপজেলাজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
সূত্রমতে জানা যায়, জেলার অন্যান্য উপজেলায় প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহারের অর্থ গরিব ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। কিন্তু নীলফামারী সদর উপজেলার ২ নম্বর আসনে জামায়াত ও বিএনপির পৃথক রাজনৈতিক অবস্থানের কারণে সহায়তার অর্থ বিতরণ করা সম্ভব হয়নি। জামায়াত ও বিএনপির মধ্যে সমঝোতা হলে এই অর্থ বিতরণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে কথা বললে তিনি বলেন, জেলা প্রশাসক তাকে জানিয়েছেন যে জামায়াত ও বিএনপির মধ্যে সমঝোতা হলে অর্থ বিতরণ করা হবে।জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান-এর সঙ্গে কথা বললে তিনি বলেন, “প্রধানমন্ত্রীর দেওয়া পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গরিব ও অসহায় মানুষের জন্য বরাদ্দকৃত উপহারের অর্থ ফেরত দেওয়া হবে না; তা বিতরণ করা
Asia Post is one of the most popular Bangla online news portals in Bangladesh. We deliver reliable, timely, and in-depth coverage of current affairs, national and international news, special reports, and trending events. With a commitment to accuracy and neutrality, Asia Post aims to keep readers informed with credible journalism and insightful analysis around the clock.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
Developed by SoftStation71