জেলার খবর
বিএনপি নেতা নি/র্যা/ত/ন: ওসিসহ ৫ পুলিশ সদস্য ক্লোজড
০৪ জুন ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
রংপুরে বিএনপির এক নেতাকে থানায় আটক রেখে নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে কোতোয়ালি থানার ওসি সহ ৫ পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে তাদের পুলিশ লাইন্সে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ জানায়, ঘটনার সময় দায়িত্বে থাকা নারী কনস্টেবল লিমা সরেন, বাসুদেব, ডিউটি অফিসার মেহেরুন্নেসা, সাব-ইন্সপেক্টর (এসআই) মাসুদ রানা এবং ওসি আজাদ রহমানকে পুলিশ লাইন্সে রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে।এদিকে অভিযোগের প্রকৃত ঘটনা উদঘাটনে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদের নির্দেশে অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) নরেশ চাকমাকে সভাপতি করে তিন সদস্যের এ কমিটি গঠন করা হয়।কমিটির অন্য সদস্যরা হলেন ডিসি (ক্রাইম) মো. মাহফুজুর রহমান এবং এসি কোতোয়ালি সুকুমার রায়।পুলিশ সূত্রে জানা গেছে, তদন্ত কমিটি অভিযোগের বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করবে। তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Asia Post is one of the most popular Bangla online news portals in Bangladesh. We deliver reliable, timely, and in-depth coverage of current affairs, national and international news, special reports, and trending events. With a commitment to accuracy and neutrality, Asia Post aims to keep readers informed with credible journalism and insightful analysis around the clock.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
Developed by SoftStation71