logo

জাতীয়

হেফাজত থেকে পালানো নারী আসামি হাসিনা কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার
প্রতিবেদক: মো.হাফিজুল শরীফ, মাদারীপুর |

১১ জুলাই ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

News image
ছবি: // প্রতিনিধি

মাদারীপুর সদর মডেল থানার পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া এক নারী আসামিকে ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১১ জুলাই) ভোরে যৌথ অভিযানে তাকে আটক করা হয়। এবং একইদিন বিকালে মাদারীপুর সদর থানার সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করেন মাদারীপুর পুলিশ।

পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনার তত্ত্বাবধানে এবং মাদারীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে সদর থানা পুলিশ ও র‍্যাব-৮, মাদারীপুরের সদস্যরা অভিযান পরিচালনা করেন। অভিযানে ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার জিয়ানগর ৪ নম্বর গলি এলাকা থেকে হাসিনা (৩৬) নামে ওই নারীকে গ্রেপ্তার করা হয়। তিনি মাদারীপুর সদর উপজেলার কালাইমারা গ্রামের বাসিন্দা।পুলিশ সূত্রে জানা গেছে, গত ৯ জুলাই অনৈতিক কার্যকলাপের অভিযোগে পেনাল কোডের ২৯০ ধারায় শাহ জালাল, রিপন মুন্সী ও হাসিনাকে গ্রেপ্তার করা হয়। মাদারীপুর সদর মডেল থানার মূল ভবন ভেঙে ফেলার কারণে হাজতখানা না থাকায় পুরুষ আসামিদের চরমুগরিয়া পুলিশ ফাঁড়িতে এবং নারী আসামিদের অস্থায়ী থানা ভবনের নিচতলার একটি কক্ষে নারী পুলিশের পাহারায় রাখা হয়েছিল।এর মধ্যে ১০ জুলাই রাত সাড়ে ১২টার দিকে হাসিনা কৌশলে বারান্দার তিনটি এসএস পাইপ ভেঙে পুলিশ হেফাজত থেকে পালিয়ে যান। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদারীপুর সদর মডেল থানায় পেনাল কোডের ২২৪ ও ৪২৭ ধারায় পৃথক মামলা দায়ের করা হয়।মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা বলেন, “পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া আসামিকে গ্রেপ্তারে তাৎক্ষণিকভাবে অভিযান শুরু করা হয়। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কেরানীগঞ্জে অভিযান চালিয়ে তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

শেয়ার করুন

বিজ্ঞাপন

ADVERTISEMENT

336 × 400 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

জুলাই ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি


সম্পাদক: প্রকাশক / রুবেল ইসলাম তাহমিদ

ফোন : 01711144421 / 01671112000

ই-মেইল: somoyrubel@gmail.com


somoybanglar  is one of the most popular Bangla online news portals in Bangladesh. We deliver reliable, timely, and in-depth coverage of current affairs, national and international news, special reports, and trending events. With a commitment to accuracy and neutrality, somoybanglar aims to keep readers informed with credible journalism and insightful analysis around the clock.

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

Developed by SoftStation71